জানুয়ারি থেকে জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর বক্তব্য রেফারেন্স হিসেবে নিয়ে বাস্তবতা বুঝে ভোট আয়োজন করবে নির্বাচন কমিশন (ইসি)। এজন্য যেখানে যে ব্যবস্থা নেওয়া প্রয়োজন, তাই নেওয়া হবে।
বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১লা অক্টোবর ২০২৬ বিকাল ০৪:১০
১৫২
জানুয়ারি থেকে জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর বক্তব্য রেফারেন্স হিসেবে নিয়ে বাস্তবতা বুঝে ভোট আয়োজন করবে নির্বাচন কমিশন (ইসি)। এজন্য যেখানে যে ব্যবস্থা নেওয়া প্রয়োজন, তাই নেওয়া হবে।
বৃহস্পতিবার (০১ অক্টোবর) ইসি সচিব আখতার আহমেদ ইউনেস্কোর সঙ্গে বৈঠক শেষে নির্বাচন ভবনে এসব কথা বলেন।
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানুয়ারি থেকে জুনের মধ্যে স্থানীয় নির্বাচনের কথা বলেছেন, আপনারা কী ভাবছেন-এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, এখনো পর্যন্ত কমিশন এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি।
তিনি আরও বলেন, প্রতিমন্ত্রী মীর শাহে আলম যেটা বলেছেন, জানুয়ারি থেকে জুনের কথা বলেছেন, ভালো একটা রেফারেন্স তো পাওয়াই গেল। তাহলে রেফারেন্স পাওয়া গেলে সেভাবে আমরা হয়তো বাকি কাজগুলোকে এগিয়ে নিয়ে যাব। যেহেতু আজকে কথা বলছেন, ইটস টু আর্লি ফর মি টু কমেন্ট। বাট আমার মনে হয় যে এটা কমিশনে আমি জানাবো, আপনাদের রেফারেন্সেই জানাবো।
অন্য এক প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য সেনাবাহিনীর মোতায়েনের ব্যাপারটা, এটা তো ভবিষ্যতের ব্যাপার। যেকোনো একটা নির্বাচন ব্যবস্থাপনার একটা সুস্থতা, সুষ্ঠুতা সবাই চায়। এটা যেকোনো প্রেক্ষাপটে সবাই চাইবেই। এটাই তো কথা। আমরা ১২ ফেব্রুয়ারি একটা ভালো সংসদ নির্বাচন করেছি। ওইটাই তো আমাদের প্রত্যাশা দাঁড়িয়েছে, তাহলে আমরা কি প্রত্যাশার জায়গাটা ওখান থেকে আরও ওপরে নেব, নাকি নিচে যাবে? আমরা অবশ্যই ওপরে নেব।
তিনি বলেন, যেকোনো প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। এখন যেকোনো ধরনের তো অনেক ব্যাপ্তি। আমি বলছি যে প্রয়োজনীয়, যেটা যেখানে দরকার, সেটা সেই প্রয়োজনীয় ব্যবস্থাটা নেওয়া হবে।
ভোটের প্রস্তুতি নিয়ে তিনি বলেন, প্রস্তুতির সংজ্ঞাটা কী? প্রস্তুতির উপাত্তগুলো কী কী? ভোটার তালিকা আছে। ভোটার তালিকা আছে, ভোটের জন্য উপকরণ আছে, ভোটকেন্দ্রও আছে। এখন আমাদেরকে স্থানীয় বাস্তবতাগুলোকে বুঝে নিতে হবে। স্থানীয় বাস্তবতাগুলো কী? এসএসসি পরীক্ষা, রোজা, আপনার বিভিন্ন ধর্মীয় উৎসব, জাতীয় কতগুলো প্রোগ্রাম থাকে সেগুলান, ইত্যাদি ইত্যাদি। এগুলো নিয়ে আমরা একটা সুষ্ঠু সমাধানে আসব।
লালমোহনে প্রথম ধাপে ৭ ইউপি নির্বাচন
ভোলায় ডিমের পুষ্টিগুণ ও নিরাপদ খাদ্য গ্রহণে সচেতনতামূলক ক্যাম্পেইন
ভোলায় যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
ভোলায় কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির মানববন্ধন
একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন
ভারতে বসে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ : রিজভী
বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর
এনআইডি সেবা দুর্নীতি ও হয়রানিমুক্ত দেখতে চাই : সিইসি
ভোলায় জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
লালমোহনে দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত