অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

ভোলায় বাধ্যতামূলক মধ্যস্থতায় নতুন দৃষ্টান্ত সেপ্টেম্বরে ২২৫ অভিযোগ নিষ্পত্তি

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১লা অক্টোবর ২০২৬ সকাল ০৯:৪০

remove_red_eye

৪১

৩১ লাখ টাকার সমঝোতা , ৯ মাসে ৫৫৫ মামলা নিষ্পত্তি

বাংলার কণ্ঠ প্রতিবেদক : বিচারপ্রার্থীদের সময় ও অর্থ সাশ্রয় এবং আদালতে মামলার চাপ কমাতে ভোলায় বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রমে উল্লেখযোগ্য সাফল্য এসেছে। বিরোধ আদালতে গড়ানোর আগেই পারস্পরিক সমঝোতার মাধ্যমে নিষ্পত্তির লক্ষ্যে ২৩ জুলাই ২০২৬ থেকে পারিবারিক আদালত আইন, ২০২৩, Negotiable Instruments Act, 1881-সহ ৯টি আইনের আওতায় এ কার্যক্রম চালু করা হয়।

কার্যক্রমের আওতায় আগস্ট ২০২৬ মাসে ১০০টি এবং সেপ্টেম্বর মাসে ২২৫টি অভিযোগ নিষ্পত্তি করা হয়েছে। সেপ্টেম্বর মাসেই বিভিন্ন পক্ষের মধ্যে প্রায় ৩১ লাখ টাকার আর্থিক বিষয়ে সমঝোতা ও চুক্তি সম্পাদিত হয়েছে।
এদিকে, চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত মোট ৫৫৫টি মামলা নিষ্পত্তি করা হয়েছে। একই সময়ে বিভিন্ন বিরোধ নিষ্পত্তির মাধ্যমে প্রায় ৪৫ লাখ টাকা আদায় করা হয়েছে। এ সময়ে মোট ১,১১৫ জন উপকারভোগী আইনগত সহায়তা কার্যক্রমের সুফল পেয়েছেন এবং ১,১৯০ জন ব্যক্তি আইনগত পরামর্শ গ্রহণ করেছেন।
ভোলা জেলা লিগ্যাল এইডের এ কার্যক্রমের সার্বিক নেতৃত্ব ও দিকনির্দেশনায় রয়েছেন সিনিয়র জেলা ও দায়রা জজ এবং চেয়ারম্যান, জেলা লিগ্যাল এইড কমিটি, ভোলা জনাব শরীফ এ. এম. রেজা জাকের। তাঁর নেতৃত্ব ও দিকনির্দেশনায় কার্যক্রমের সমন্বয় ও বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সিভিল জজ) শহিদুল ইসলাম। তাঁর নিরলস প্রচেষ্টায় বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রমকে আরও কার্যকর ও জনবান্ধব করার পাশাপাশি স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তির ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।
২০২৬ সালে এ কার্যক্রমের অংশ হিসেবে ৯টি মাসিক সভা ও ৫টি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি প্রায় এক ডজন জমি সরেজমিনে পরিদর্শন ও মাপজোকের মাধ্যমে স্থানীয়ভাবে জমি-সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি করা হয়েছে।
গত ২৮ এপ্রিল ২০২৬ জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে ভোলায় প্রায় ৭০০ মানুষের অংশগ্রহণে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। এ উপলক্ষে রক্তদান কর্মসূচি, র‌্যালি এবং কারাগারে আইনগত সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। সাধারণ মানুষের কাছে সরকারি আইনগত সহায়তার বার্তা পৌঁছে দিতে লঞ্চঘাট, ফেরিঘাট ও বিভিন্ন বাজারে ব্যানার-ফেস্টুন স্থাপনের মাধ্যমে প্রচারণা অব্যাহত রয়েছে।
বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রমের ফলে মামলা দায়েরের পূর্বেই বিরোধ নিষ্পত্তির সুযোগ তৈরি হওয়ায় বিচারপ্রার্থীদের সময়, অর্থ ও ভোগান্তি কমানোর সুযোগ সৃষ্টি হয়েছে। একই সঙ্গে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে বিরোধের দ্রুত নিষ্পত্তি এবং আদালতে নতুন মামলার চাপ কমানোর ক্ষেত্রেও এ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...