অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


ভোলায় এক দিনের সফরে আজ আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৩০শে সেপ্টেম্বর ২০২৬ রাত ০৯:৫২

remove_red_eye

১৮৮

বাংলার কণ্ঠ প্রতিবেদক : যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বৃহস্পতিবার ( ১ অক্টোবর)  ১ দিনের সফরে ভোলা আসছেন। 
তার সরকারি সফরসূচিতে রয়েছে, ৩০ সেপ্টেম্বর রাত ১১টায় নৌপথে ঢাকার সদরঘাট থেকে লঞ্চযেগে ভোলার উদ্দেশে রওনা দেবেন প্রতিমন্ত্রী। ১ অক্টোবর সকাল ৬টায় তিনি ভোলায় পৌঁছে সার্কিট হাউসে পৌছবেন। 
সকাল ১১টায় ভোলা জেলা শিল্পকলা একাডেমিতে  তথ্য প্রযুক্তি জ্ঞানসম্পন্ন যুবদের কৃত্রিম বুদ্ধিমত্তা এআই প্রযুক্তির মাধ্যমে দক্ষতা উন্নয়ন শীর্ষক প্রকল্পের ২য় ব্যাচের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন তিনি। বেলা ১২টায় ভোলার ইলিশায় যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন একটি বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। পরে দুপুরে নৌপথে ভোলা থেকে ঢাকার উদ্দ্যেশ্যে নৌ পথে রওয়না দিবেন বলে জানাগেছে।