অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


ভোলায় ইলিশ সম্পদ উন্নয়নে জেলা টাস্কফোর্স কমিটির সভা


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৩০শে সেপ্টেম্বর ২০২৬ রাত ০৯:৫১

remove_red_eye

১২৮

বাংলার কণ্ঠ ডেস্ক : ইলিশের প্রধান প্রজনন মৌসুম-২০২৬ উপলক্ষ্যে ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত জেলা টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে ভোলা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ভোলা জেলা প্রশাসক ড. শামীম রহমান।
ভোলা জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে সভায় ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ইলিশ সংরক্ষণ, অবৈধভাবে ইলিশ আহরণ বন্ধ, জেলেদের সচেতনতা বৃদ্ধি এবং ইলিশ সম্পদ উন্নয়নে প্রয়োজনীয় বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়।
এ সময় জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসাইনসহ সংশ্লিষ্ট সরকারি দপ্তরের কর্মকর্তা ও জেলা টাস্কফোর্স কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।