অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


ভোলার ভেদুরিয়াতে আগুনে ৫ দোকান ভস্মীভূত


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৩০শে সেপ্টেম্বর ২০২৬ রাত ০৯:৪৫

remove_red_eye

১৩৫

বাংলার কণ্ঠ ডেস্ক : ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নে আগুনে ৫টি দোকান পুড়ে ভস্মীভূত হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর ) মধ্যরাত ২টার দিকে ভেদুরিয়া ৯নং ওয়ার্ডের হাজির হাট বান্দেরপার বাজারে এ ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে এতে প্রায় প্রায় ৪০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে ।
স্থানীয়রা জানান, রাত আনুমানিক ২টার সময় স্থানীয় লোকজন একটি দোকানে আগুন দেখতে পেয়ে আশেপাশের লোকজনদের ডাক চিৎকার দিতে থাকে। কিন্তু মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা বাজারের আশে পাশের দোকানে ছড়িয়ে পড়লে অন্তত ৫টি ব্যাবসা প্রতিষ্ঠান আগুনে পুড়ে ভস্মীভূত হয় যায়।  এসময় স্থানীয়রা ভোলা সদর ফায়ার সার্ভিস কে খবর দিলে তারা এসে স্থানীয়রা সহযোগীতায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা জানান, তাদের দোকানে টিভি ফ্রিজ ও মালামাল সহ কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এতে করে তারা পথে বসে গেছেন।  তাদের পক্ষে এখন ঘুরে দারানোর মতো কোনো কিছুই নেই তাদের।

ভেলুমিয়া পুলিশ ফাঁড়ির উপ পুলিশ পরিদর্শক সঞ্চিব চন্দ্র শীল জানান, ঘটনাস্থল আমরা পরিদর্শন করেছি প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। তবে অগ্নিকান্ডে হতাহতের খবর পাওয়া যায়নি।