বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৩০শে সেপ্টেম্বর ২০২৬ রাত ০৯:৩৯
৫৮
বাংলার কণ্ঠ ডেস্ক : ভোলার তজুমদ্দিন উপজেলায় মেঘনা নদীতে জেলের জালে ধরা পড়েছে ২২ কেজি ওজনের বিশাল আকৃতির একটি পাঙ্গাস মাছ। মাছটি ধরা পড়ার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে কৌতূহলের সৃষ্টি হয়।
পরে মাছটি চৌমুহনী মাছঘাটে এনে প্রতি কেজি ৮৮০ টাকা দরে বিক্রি করা হয়। এতে মাছটির মোট দাম দাঁড়ায় ১৯ হাজার ৩৬০ টাকা।
বুধবার দুপুরে মেঘনা নদীতে মাছ ধরার সময় চৌমুহনী ঘাটের এক জেলের জালে বিশাল আকৃতির পাঙ্গাস মাছটি আটকা পড়ে। পরে জেলেরা মাছটি চৌমুহনী মৎস্যঘাটে নিয়ে আসেন। সেখানে ওজন করে দেখা যায় মাছটির ওজন ২২ কেজি।
বড় আকারের পাঙ্গাস মাছ ধরা পড়ার খবর পেয়ে মাছটি দেখতে স্থানীয় উৎসুক মানুষজন মাছঘাটে ভিড় করেন। অনেকেই মাছটির সঙ্গে ছবি তোলেন এবং এর আকার নিয়ে কৌতূহল প্রকাশ করেন।
মাছ পাওয়া ওই জেলে জানান, তিনি নিয়মিত মেঘনা নদীতে মাছ শিকার করেন। তবে এত বড় আকারের পাঙ্গাস মাছ এর আগে তার জালে ধরা পড়েনি। মাছটি ধরা পড়ায় তিনি আনন্দিত।
স্থানীয় জেলেরা জানান, মেঘনা নদীতে বিভিন্ন প্রজাতির মাছ পাওয়া গেলেও এত বড় আকারের পাঙ্গাস মাছ সচরাচর ধরা পড়ে না। বড় মাছ ধরা পড়ার ঘটনাও দিন দিন কমে আসছে। নদীতে মাছের অভয়াশ্রম ও প্রজননক্ষেত্র সংরক্ষণে কার্যকর নজরদারি বাড়ানোর দাবি জানান তারা।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত