অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

ভোলায় শিক্ষক সমন্বয় পরিষদের সংবাদ সম্মেলন ও স্মারকলিপি প্রদান

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৩০শে সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:১৪

remove_red_eye

৯২

নাজিউর রহমান কলেজের অধ্যক্ষের ওপর হামলার প্রতিবাদে

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার নাজিউর রহমান কলেজের অধ্যক্ষ মো. মহিউদ্দিনের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ এবং আসামিদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভোলা জেলা শিক্ষক সমাজ।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১ টায় ভোলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে  ভোলা জেলা স্কুল, কলেজ ও মাদ্রাসা শিক্ষক সমন্বয় পরিষদ। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের আহ্বায়ক মাওলানা মোহাম্মদ মোবাশ্বিরুল হক নাঈম।

এসময় তিনি বলেন, একটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের ওপর হামলা শুধু একজন ব্যক্তির ওপর হামলা নয়; এটি শিক্ষক সমাজের মর্যাদা, নিরাপত্তা এবং শিক্ষা প্রতিষ্ঠানের শৃঙ্খলার ওপরও আঘাত। এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, দশ দিনেও পুলিশ একজন আসামি গ্রেফতার করতে পারেনি। এটা কোনভাবেই মেনে নেওয়া যায় না। 

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র ও প্রশাসনের দায়িত্ব। তাই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে কার্যকর আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি।
একই সঙ্গে শিক্ষক সমাজের পক্ষ থেকে শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করা এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলন শেষে জেলা প্রশাসকের কার্যালয় ও পুলিশ সুপারের কার্যালয়ে স্মারকলিপি প্রদান করা হয়।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ভোলা জেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক সমন্বয় পরিষদের যুগ্ম আহ্বায়ক সহকারী অধ্যাপক মোঃ শফিকুল ইসলাম, সহকারী অধ্যাপক জুন্নু রায়হান, প্রধান শিক্ষক মোঃ মেসবাহ উদ্দিন, তোফায়েল আহমেদ, মো: ফয়জুল্লাহ, আবুল কাশেম, মোস্তাফিজুর রহমানসহ বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষক নেতৃবৃন্দ। 
উল্লেখ্য, গত ২০ সেপ্টেম্বর এশার নামজ আদায় করতে গেলে মনপুরা উপজেলা মডেল মসজিদের মধ্যে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন অধ্যক্ষ মোঃ মহিউদ্দিন। পূর্ব শত্রুতার জের ধরে মনপুরা উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সেলিমের নেতৃত্বে হামলা করা হয়। এ ঘটনায় পরদিন ৮ জনকে আসামি করে মনপুরা থানায় মামলা দায়েরের করা হলেও এখন পর্যন্ত একজন আসামীকেও গ্রেফতার করেনি পুলিশ। অবিলম্বে আসামিদেরকে গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন ও স্মারকলিপি দিয়েছেন শিক্ষক নেতৃবৃন্দ।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...