অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

ভোলায় শহর রক্ষা প্রকল্পে ৬০৫ কোটি টাকার অনুমোদন হওয়ায় আনন্দ উচ্ছ্বস

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৯শে সেপ্টেম্বর ২০২৬ রাত ১০:৪৬

remove_red_eye

৮৬

বিজেপির সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী ও তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান পার্থেরকে ধন্যবাদ ও অভিনন্দন

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা শহরকে মেঘনার নদীভাঙন থেকে রক্ষায় একনেকে প্রায় ৬০৫ কোটি টাকার প্রকল্প অনুমোদন হওয়ায় আনন্দ প্রকাশ করে মঙ্গলবার সন্ধ্যায় নতুন বাজার দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) ভোলা জেলা শাখা। এ সময় দলের নেতারা প্রকল্প অনুমোদনকে স্বাগত জানান। তারা  ভোলাবাসীর পক্ষ থেকে ভোলা-১ আসনের সংসদ সদস্য,  তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থের উদ্যোগের প্রশংসা করেন এবং  প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ ও অভিনন্দন জানান।
সংবাদ সম্মেলনে জেলা জাতীয় পার্টির সভাপতি আমিরুল ইসলাম রতন বলেন, ভোলার নদীভাঙন রোধে এত বড় বরাদ্দ আগে কখনো আসেনি। তিনি দাবি করেন, প্রায় দেড় বছর ধরে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এ প্রকল্পের জন্য চেষ্টা করেছেন। দীর্ঘ প্রচেষ্টার পর একনেকে প্রকল্পটি অনুমোদন হয়েছে। এটি ভোলাবাসীর জন্য সুখবর।
তিনি আরও বলেন, পার্থ নির্বাচনী প্রতিশ্রুতিগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করছেন। নদীভাঙন রোধের বরাদ্দ তার অন্যতম বড় সফলতা। তিনি বলেন, পার্থ নিজের অর্থে বিভিন্ন ইউনিয়নে বিনা মূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ কর্মসূচিও পরিচালনা করছেন। ইতিমধ্যে নয়টি ইউনিয়নে এ কার্যক্রম শেষ হয়েছে।
বক্তারা বলেন, প্রয়াত নেতা নাজিউর রহমান মঞ্জুর আদর্শ অনুসরণ করে আন্দালিব রহমান পার্থ ভোলার মানুষের জন্য কাজ করছেন। তাঁর নেতৃত্বে জেলার বিভিন্ন সমস্যার সমাধান হবে বলে তারা আশা প্রকাশ করেন।
জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোতাসিম বিল্লাহ বলেন, ২০০৮ সালের নির্বাচনে দেওয়া উন্নয়নের অঙ্গীকার বাস্তবায়নে পার্থ কাজ করছেন। ভোলা মেডিকেল কলেজের কাজ এগিয়ে চলছে। আগামী কয়েক বছরের মধ্যে এর দৃশ্যমান অগ্রগতি দেখা যাবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, ভবিষ্যতে ভোলায় শিশু পার্ক, মডেল স্কুল, মডেল কলেজ, আধুনিক শিক্ষাব্যবস্থা, মাদক নিয়ন্ত্রণ, বিদ্যুৎ ও গ্যাস সমস্যাসহ বিভিন্ন জনদুর্ভোগ নিরসনে কাজ করা হবে। তিনি সাংবাদিকদেরও ভোলার সমস্যা তুলে ধরার আহ্বান জানান।
সংবাদ সম্মেলন শেষে উপস্থিত নেতা-কর্মীরা ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের সমর্থনে বিভিন্ন স্লোগান দেন।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...