বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৯শে সেপ্টেম্বর ২০২৬ রাত ১০:৪৩
৮৪
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার দুই সাংবাদিকের ওপর হামলা ও মিথ্যা মামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় সাংবাদিকেরা। মাদক সেবনের ঘটনার প্রতিবাদ করায় বিজয় টিভির ভোলা প্রতিনিধি আশরাফুল আলম সজিব ও তাঁর শিশু ওপর হামলা এবং জমি জমার বিরোধে সংঘর্ষের খবর পুলিশকে জানানোর কারণে চ্যানেল ওয়ানের জেলা প্রতিনিধি মোকাম্মেল মিশুর বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলার প্রতিবাদে মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় ভোলা প্রেসক্লাব মিলনায়তনে ঘণ্টাব্যাপী প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ভোলা প্রেসক্লাবের সভাপতি নজরুল হক অনু। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ও সময় টিভির জেলা প্রতিনিধি নাসির লিটন। বক্তব্য রাখেন , কালবেলার প্রতিনিধি ওমর ফারুক, টেলিভিশন জানালিষ্ট ফোরামের সভাপতি জুন্নু রায়হান , আমার দেশের জেলা প্রতিনিধি ইউনুস শরীফ, চ্যানেল ২৪-এর প্রতিনিধি এইচ এম জাকির হোসেন, চ্যানেল ওয়ানের প্রতিনিধি মোকাম্মেল মিশু, আমরা ভোলাবাসীর সদস্য সচিব মীর মোশাররফ হোসেন অমি, এসএ টিভির প্রতিনিধি মো. বেল্লাল হোসেন, ভোলার বানীর সাংবাদিক আরিফুর রহমান রিয়াজ প্রমূখ।
বক্তারা বলেন, সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি বন্ধ করতে হবে। মোকাম্মেল মিশুর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানান তাঁরা। একই সঙ্গে আশরাফুল আলম সজিবের ওপর হামলাকারীদের গ্রেপ্তার, মামলা ও বিচার দাবি করেন।
বক্তারা অভিযোগ করেন, পশ্চিম ইলিশা ইউনিয়নের আব্দুল হাকিম বাঘা আদর্শ স্কুলের মাঠের জমি নিয়ে বিরোধের পর সংঘর্ষের খবর পুলিশকে জানানোয় মিশুকে মামলার আসামি করা হয়েছে। মিশু বলেন, দুই পক্ষের বিরোধের খবর পেয়ে তিনি পুলিশকে অবহিত করেছিলেন। কিন্তু পরে তাঁকেই আসামি করা হয়েছে। তিনি নিজের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন। মামলা প্রত্যাহারের দাবি জানান। মানিক বাঘার বিরুদ্ধে চাঁদাবাজি, ভূমিদখল ও সন্ত্রাসের অভিযোগও তোলেন তিনি।
বক্তারা আরও বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। মাদকের বিরুদ্ধে সাংবাদিকদের ভূমিকা অব্যাহত থাকবে। অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। প্রশাসনের আরও কার্যকর ভূমিকা প্রত্যাশা করেন তাঁরা। কেউ কেউ ভোলা সদর থানার ওসির ভূমিকার সমালোচনা করেন এবং ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন।
সভায় আরও বলা হয়, ২৮ সেপ্টেম্বর দুপুরে ভোলা শহরের হোমিও কলেজ রোড এলাকায় আশরাফুল আলম সজিবের ১০ বছরের ছেলে একটি মাদকের ঘটনার ভিডিও ধারণ করলে কয়েকজন তাঁর মোবাইল ফোন ভেঙে দেয় এবং তাকে মারধর করে। খবর পেয়ে সজিব ঘটনাস্থলে গেলে তাঁর ওপরও হামলার অভিযোগ ওঠে। পরে তিনি ভোলা সদর হাসপাতালে চিকিৎসা নেন এবং থানায় এজাহার দায়ের করেন।
প্রতিবাদ সভায় সাংবাদিক নেতারা বলেন, সাংবাদিকদের ওপর হামলা, মামলা ও হয়রানি বন্ধে প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। অন্যথায় বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, “মামলা নেওয়া হয়নি, এমন তো না। আজকেই এজাহার দেওয়া হয়েছে। আমি তখন ব্যস্ত ছিলাম। তাঁদের বলেছি, পরে যোগাযোগ করতে। গতকাল তাঁরা এসেছিলেন। কিন্তু আহত ব্যক্তি হাসপাতালে থাকায় নিজে এজাহার দিতে পারেননি। আজ হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে এসে এজাহার দিয়েছেন।’
তিনি আরও বলেন, “মোকাম্মেল মিশুর বিষয়টি মারামারির একটি মামলা। সত্য-মিথ্যা তদন্তে বেরিয়ে আসবে। মারামারির ঘটনা ঘটেছে। ওই ঘটনায় তিনি ছিলেন কি না, সেটিও তদন্তে জানা যাবে। তিনি পুলিশকে খবরও দিয়েছেন। তবে বাদী-বিবাদী উভয় পক্ষই পুলিশকে খবর দিয়েছে। উভয় পক্ষই আত্মীয়স্বজন। বাদী তাঁর এজাহারে যাঁদের নাম দিয়েছেন, সেটি ওসি বা থানার দায় নয়। একজন বাদী যাঁর বিরুদ্ধে অভিযোগ করেন, তাঁর নাম এজাহারে থাকে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। তিনি জড়িত থাকলে তাঁর বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হবে, আর জড়িত না থাকলে তাঁর নাম বাদ দেওয়া হবে। তদন্ত এখনো শেষ হয়নি।”
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত