অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২৬শে নভেম্বর ২০২৬ | ১২ই অগ্রহায়ণ ১৪৩৩


উন্নয়ন ধারা ঐক্যবব্ধভাবে এগিয়ে নিতে হবে : তোফায়েল


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৩শে অক্টোবর ২০২০ রাত ০৯:৫৩

remove_red_eye

৭২১




ভোলার ধনিয়া ইউনিয়ন আ’লীগের সম্মেলনে সভাপতি হারুন  সম্পাদক কবির



বাংলার কণ্ঠ প্রতিবেদক  :  আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক মন্ত্রী ও ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রামকে শহরে রূপান্তরিত করার পরিকল্পনা নিয়ে সফল হয়েছেন। এখন গ্রামে গেলে শহর মনে হয়। বাংলাদেশের অগ্রগতি অব্যাহত রয়েছে। শুক্রবার বিকালে ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে টেলিকনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
 তোফায়েল আহমেদ আরো বলেন, ঘরে ঘরে  বিদ্যুৎ , পাকা রাস্তা, মানুষের মুখে হাসি, মানুষের আয় ক্ষমতা বেড়েছে। এই সব কাজকে বর্তমান সরকারের সফলতা বলে উল্লেখ  করে বলেন, এই উন্নয়ন ধারা ঐক্যবব্ধভাবে এগিয়ে নিতে হবে। তোফায়েল আহমেদ বলেন, ধনিয়া ইউনিয়টি মেঘনা নদীর কোল ঘেষা । ইউনিয়নটি নদী ভাঙনের মুখে পড়লে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নদী ভাঙন রোধে সিসিবøক বাধ স্থাপনে বরাদ্দ দেন। তাই এ এলাকা এখন ভাঙন থেকে রক্ষা পেয়েছে। তিনি বলেন, ভোলা-বরিশাল ব্রিজ নির্মান হলে ভোলা হবে বাংলাদেশের শ্রেষ্ঠ জেলা। এ সময় উপস্থিত নেতাকর্মীদের বঙ্গবন্ধুর আর্দশ ধারন করে সৎভাবে বাংলাদেশকে এগিয়ে নেয়ার আহŸান জানান।
ধনিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সম্মেলনে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোঃ হারুনুর রশিদ হাওলাদারের সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান  উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোঃ মোশারফ হোসেন।  এ সময় বিশেষ অতিথির  বক্তব্য রাখেন , জেলা আওয়ামী লীগ সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জহিরুল ইসলাম নকিব, সদর উপজেলা আওয়ামী লীগ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মো: ইউনুছ, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম, ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সম্পাদক এমদাদ হোসেন কবির শীর্ষসহ নেতৃবৃন্দ।  সম্মেলনের দ্বিতীয় পর্বে মোঃ হারুনুর রশিদ হাওলাদারকে সভাপতি ও এমদাদ হোসেন কবিরকে সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক মাহাবুবুর রহমানকে করে ৬৯ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষনা করা হয়।





একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

আওয়ামী লীগ দেশে আর কখনো রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগ দেশে আর কখনো রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় সংসদের স্পিকারের পিএ ফখরে আজম পলাশের হার্টে ব্লক সিসিইউতে চিকিৎসাধীন

জাতীয় সংসদের স্পিকারের পিএ ফখরে আজম পলাশের হার্টে ব্লক সিসিইউতে চিকিৎসাধীন

ভোলা হাসপাতালে আইসিইউ-সিসিইউ চালুসহ চার দাবিতে সেই যুবকের আমরণ অনশন

ভোলা হাসপাতালে আইসিইউ-সিসিইউ চালুসহ চার দাবিতে সেই যুবকের আমরণ অনশন

মনপুরায় টিসিবি পণ্য বিতরণে অনিয়মের অভিযোগে বিক্ষোভ

মনপুরায় টিসিবি পণ্য বিতরণে অনিয়মের অভিযোগে বিক্ষোভ

ফরাজগঞ্জে চেয়ারম্যান প্রার্থী জাকির  হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

ফরাজগঞ্জে চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

দৌলতখান হোসানিয়া এতিমখানা ও আলিম মাদ্রাসায় নানা অনিয়মের অভিযোগ

দৌলতখান হোসানিয়া এতিমখানা ও আলিম মাদ্রাসায় নানা অনিয়মের অভিযোগ

ইতিহাসের পাতায় হাবিব রিপোর্টার

ইতিহাসের পাতায় হাবিব রিপোর্টার

হাবিবুর রহমান বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করতেন ছিলেন ভাল মানের ফুটবল খেলোয়ার

হাবিবুর রহমান বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করতেন ছিলেন ভাল মানের ফুটবল খেলোয়ার

হাবিব ভাই : ভোলার সাংবাদিকতায় নিজেই ছিলেন এক প্রতিষ্ঠান

হাবিব ভাই : ভোলার সাংবাদিকতায় নিজেই ছিলেন এক প্রতিষ্ঠান

আরও...