অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


ভোলায় অসহায় ব্যক্তিদের চিকিৎসা সহায়তার চেক বিতরণ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৯শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২৬

remove_red_eye

১৫৮

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় জেলা সমাজকল্যাণ কমিটির তহবিল থেকে গরিব, দুস্থ ও অসহায় সাতজন ব্যক্তিকে চিকিৎসা সহায়তা হিসেবে এককালীন মোট ৩৭ হাজার টাকা আর্থিক অনুদান দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে উপকারভোগীদের হাতে অনুদানের চেক তুলে দেন ভোলার জেলা প্রশাসক  ডা. শামীম রহমান।
জেলা সমাজকল্যাণ কমিটির তহবিল থেকে চিকিৎসাজনিত ব্যয় নির্বাহে অসচ্ছল ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এ আর্থিক সহায়তা দেওয়া হয়। অনুদানের মাধ্যমে উপকারভোগীরা প্রয়োজনীয় চিকিৎসাসেবা গ্রহণে কিছুটা আর্থিক সহায়তা পাবেন।
এ সময় জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক রজত শুভ্র সরকারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।