অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


ভোলা জেলা পুলিশ অফিস পরিদর্শনে ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের কর্মকর্তারা


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৯শে সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:২৫

remove_red_eye

১৫৭

বাংলার কণ্ঠ প্রতিবেদক : বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি), সাভারে চলমান ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের অংশ হিসেবে প্রশিক্ষণার্থী কর্মকর্তারা ভোলা জেলা পুলিশ অফিস পরিদর্শন ও মতবিনিময় করেছেন।
সোমবার (২৮ সেপ্টেম্বর) পরিদর্শনকালে ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে প্রশিক্ষণার্থী কর্মকর্তাদের স্বাগত জানান পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার ।
এ সময় জেলা পুলিশের বিভিন্ন কার্যক্রম ও সাংগঠনিক কাঠামো নিয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. সোহান সরকার  এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আহসানুজ্জামান ।
পরে প্রশিক্ষণার্থী কর্মকর্তারা জেলা পুলিশের বিভিন্ন শাখা, ডিএসবি, ডিবি-সাইবার ও অপরাধ শাখাসহ বিভিন্ন দপ্তর পরিদর্শন করেন। এ সময় তারা মাঠপর্যায়ে পুলিশের প্রশাসনিক ও দাপ্তরিক কার্যক্রম সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করেন।
পরিদর্শন শেষে প্রশিক্ষণার্থী কর্মকর্তাদের সঙ্গে জেলা পুলিশের কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।