অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

ভোলার জামিয়াতুল মোদাররেছীনের যুগ্ম সম্পাদক প্রিন্সিপাল শাহজাহান আর নেই

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৯শে সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:১৮

remove_red_eye

৭৮

বাংলার কণ্ঠ ডেস্ক : বাংলাদেশ জামিয়াতুল মোদাররেছীন ভোলা জেলা শাখার যুগ্ম সম্পাদক, ভোলা সদর উপজেলা শাখার কোষাধ্যক্ষ ও দক্ষিণ জামিরালতা ফাজিল (ডিগ্রি) মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মো. শাহজাহান ইন্তেকাল করেছেন। ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।)
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে তিনি ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুতে ভোলার শিক্ষক ও আলেম সমাজে শোকের ছায়া নেমে এসেছে।
মাওলানা মো. শাহজাহান ছিলেন একজন বিশিষ্ট আলেম, শিক্ষক ও শিক্ষকনেতা। তিনি বাংলাদেশ জামিয়াতুল মোদাররেছীন ভোলা জেলা শাখার যুগ্ম সম্পাদক এবং ভোলা সদর উপজেলা শাখার কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করছিলেন। পাশাপাশি তিনি দক্ষিণ জামিরালতা ফাজিল (ডিগ্রি) মাদরাসার প্রিন্সিপাল হিসেবে কর্মরত ছিলেন। পশ্চিম চরনোয়াবাদ কুট্রি কমিশনার বাড়ি জামে মসজিদের সাবেক খতিব হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন।
তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে বাংলাদেশ জামিয়াতুল মোদাররেছীন ভোলা জেলা শাখা।
এক শোকবার্তায় বাংলাদেশ জামিয়াতুল মোদাররেছীনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব, ভোলা জেলা শাখার সাধারণ সম্পাদক ও ভোলা আলিয়া মাদরাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল আলহাজ্ব মোহাম্মদ মোবাশ্বিরুল হক নাঈম বলেন, মাওলানা শাহজাহানের মৃত্যুতে বাংলাদেশ জামিয়াতুল মোদাররেছীন একজন নিবেদিতপ্রাণ আলেম, শিক্ষক ও সংগঠককে হারাল। শিক্ষকসমাজের অধিকার, মর্যাদা ও কল্যাণে তাঁর আন্তরিকতা, দায়িত্বশীল ভূমিকা এবং সাংগঠনিক নিষ্ঠা দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।
তিনি আরও বলেন, তাঁর চলে যাওয়া শুধু একজন সহকর্মী ও সংগঠনের নেতাকে হারানো নয়; একজন আপনজন, প্রিয় মানুষ ও শুভাকাঙ্ক্ষীকে হারানো। দীর্ঘদিনের পরিচয়, পারস্পরিক স্নেহ-ভালোবাসা ও সাংগঠনিক পথচলার স্মৃতি গভীর বেদনায় মনে পড়ছে। তাঁর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।
এদিকে প্রিন্সিপাল শাহজাহানের মৃত্যুতে শোক জানিয়েছেন বাংলাদেশ জামিয়াতুল মোদাররেছীন ভোলা জেলা শাখার সভাপতি ও বোরহানউদ্দিন কামিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা এ বি আহমদ উল্লাহ আনছারি, জেলা সহ-সভাপতি ও লালমোহন ইসলামিয়া কামিল মাদরাসার প্রিন্সিপাল আলহাজ্ব মাওলানা মো. মোশাররফ হোসাইন, জেলা সহ-সভাপতি ও দিদারুল্লাহ ফাজিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুছ ছামাদ, জেলা সাংগঠনিক সম্পাদক ও রামগঞ্জ তোফায়েলিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা মো. হোসেনসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।
শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য, স্বজন, সহকর্মী, ছাত্র-শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর সমবেদনা জানান।
তাঁরা মহান আল্লাহর কাছে মাওলানা মো. শাহজাহানের জীবনের নেক আমল কবুল, ভুলত্রুটি ক্ষমা এবং তাঁকে জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মাকাম দানের জন্য দোয়া করেন। পাশাপাশি তাঁর পরিবারকে এই অপূরণীয় শোক সহ্য করার তাওফিক কামনা করেন।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...