বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৯শে সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:১৫
৭৮
বাংলার কণ্ঠ ডেস্ক : বাগ্মিতা, বিশ্লেষণধর্মী চিন্তা ও নেতৃত্বের বিকাশ—এই লক্ষ্যকে সামনে রেখে ঐতিহ্যবাহী ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ে আন্তঃশ্রেণি ইংরেজী বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) বিদ্যালয়ের ইংরেজি ভাষা ক্লাবে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতার বিতর্কের বিষয় ছিল— সোশ্যাল মিডিয়া আমাদের পড়াশোনায় ব্যাঘাত ঘটায়। এতে বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। বিতর্কে শিক্ষার্থীরা যুক্তি, পাল্টা যুক্তি ও খণ্ডনের মাধ্যমে নিজেদের বক্তব্য তুলে ধরে। প্রাণবন্ত এ বিতর্কে শিক্ষার্থীদের বাগ্মিতা, যুক্তিনির্ভর চিন্তা ও বিশ্লেষণী দক্ষতা ফুটে ওঠে।
অনুষ্ঠানে সভাপতিত্ব ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এটিএম খলিলুর রহমান। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ কামরুজ্জামান ও জামাল উদ্দিন।
প্রতিযোগিতার আহ্বায়ক ছিলেন নাজমুল হায়াত। প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন শিক্ষক হামিদ উল্লাহ, মোঃ রাসেল, ইশতিয়াক রহমান ও আসলাম গাজী।
সরকারি দল (প্রাভাতী শাখা) থেকে অংশ নেন: ১ম বক্তা ফায়াজ এয়াফি, ২য় বক্তা জুনায়েদ সামি, ৩য় বক্তা আশফাক আকিব এবং ৪র্থ বক্তা রাজিন হোসেন।
অপরদিকে বিরোধী দল (দিবা শাখা) থেকে অংশ নেন: ১ম বক্তা হিমেশ মন্ডল (৯-ক), ২য় বক্তা দীপ্ত চন্দ্র দাস, ৩য় বক্তা রাইয়ান এবং ৪র্থ বক্তা আবরার আহমেদ নাবিল।
এছাড়া খণ্ডন পর্বে অংশগ্রহণকারীরাও যুক্তি ও পাল্টা যুক্তির মাধ্যমে নিজেদের দক্ষতা প্রদর্শন করেন। এতে সরকারি দল বিজয়ী হন । সেরা বক্তা নির্বাচিত হন বিরোধী দলের হিমেশ মন্ডল
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের বক্তব্য উপস্থাপনের দক্ষতা, যুক্তিনির্ভর চিন্তা, আত্মবিশ্বাস ও নেতৃত্বের গুণাবলি বিকাশের লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত