লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ২৮শে সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:১১
৩৫
আকবর জুয়েল, লালমোহন : ভোলার লালমোহন উপজেলায় আসন্ন শারদীয় দুর্গোৎসব এবং সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ সেবামূলক কর্মসূচির উদ্বোধন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সিফাত বিন সাদেক।
সভায় আসন্ন শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। দুর্গোৎসবকে ঘিরে সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় প্রস্তুতি ও সহযোগিতা নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
এছাড়া আগামী ১ অক্টোবর সরকারের গুরুত্বপূর্ণ কয়েকটি উদ্যোগ- কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড এবং মসজিদের ইমামদের ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন যথাযথভাবে সম্পন্ন করার বিষয়ে আলোচনা করা হয়।
এ সময় লালমোহন থানার ওসি (তদন্ত) মো. ফিরোজ আলম, উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বাবুল, পৌরসভা বিএনপির সভাপতি মো. ছাদেক মিয়া জান্টু, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুল পাটোয়ারী, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো. আব্দুল হক, পূজা উদযাপন পরিষদের সভাপতি নিরব কুমার দেসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসে ভোলায় আলোচনা সভা
ভোলায় চাকরি মেলায় ৬৯ তরুণের কর্মসংস্থান
ভোলা সদর স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক ইব্রাহিমের ভগ্নিপতির মৃত্যুতে জেলা কমিটির শোক
চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর
আমিষের ঘাটতি পূরণে দেশের মুক্ত ও বদ্ধ জলাশয়ে মৎস্য চাষ গুরুত্বপূর্ণ : স্পিকার
সাংবাদিকদের ক্ষেত্রে সাইবার সুরক্ষা আইনের অপপ্রয়োগ চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী
প্রাথমিক বিদ্যালয়ে চাকরিপ্রার্থীদের নিয়োগ প্রক্রিয়া চলবে ১ অক্টোবর পর্যন্ত : শিক্ষামন্ত্রী
সংসদ ভবন লেকে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করলেন স্পিকার
গুণী শিক্ষক সম্মাননা ১০০ জনে উন্নীত করা হচ্ছে: মাহ্দী আমিন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত