অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসে ভোলায় আলোচনা সভা


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৮শে সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:০১

remove_red_eye

১৫৫

বাংলার কণ্ঠ প্রতিবেদক : আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৬ উপলক্ষে ভোলায় জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।
সভায় ভোলা জেলা প্রশাসক ডা. শামীম রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. বেলাল হোসেন, জেলা তথ্য কর্মকর্তা মো. শাহ আব্দুর রহিম নুরনবীসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এসময় বক্তারা বলেন, নাগরিকের তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের স্বচ্ছতা ও জবাবদিহিতা সহ তথ্য অধিকার আইন সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি সরকারি দপ্তরগুলোতে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তারা।