অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৮শে সেপ্টেম্বর ২০২৬ | ১৩ই আশ্বিন ১৪৩৩

ভোলায় চাকরি মেলায় ৬৯ তরুণের কর্মসংস্থান

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৮শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৬

remove_red_eye

১৯

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় স্কুল থেকে ঝরে পড়া এবং কর্মমুখী দক্ষতা অর্জনে আগ্রহী তরুণ-তরুণীদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ভোলা সদরের গ্র্যান্ড কমিউনিটি সেন্টারে দিনব্যাপী এ মেলার আয়োজন করে বেসরকারি সংস্থা ইএসডিও।
মেলায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মো. বেলাল হোসেন। উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল কুমার দাস, ইউনিসেফের কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
 
আয়োজকরা জানান, ১৫ থেকে ২৪ বছর বয়সী শিক্ষা থেকে ঝরে পড়া ও বাল্যবিয়ের ঝুঁকিতে থাকা কিশোর-কিশোরীদের কারিগরি ও জীবনমুখী প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করাই এ প্রকল্পের মূল লক্ষ্য।
মেলায় ইএসডিওর বিভিন্ন প্রশিক্ষণ থেকে দক্ষতা অর্জনকারী ১৮০ জন চাকরিপ্রত্যাশী নিবন্ধন করেন। তাদের মধ্যে বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন পদে চাকরি পেয়েছেন ৬৯ জন। এছাড়া উদ্যোক্তা হতে আগ্রহী ১৫ জন নিবন্ধন করেন। এর মধ্যে ৭ জনের জন্য ৮ থেকে ১২ হাজার টাকা পর্যন্ত ঋণ অনুমোদন দেওয়া হয়েছে।
এই মেলার সহযোগিতায় ছিল ইউনিসেফ ও কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি কোইকা।

লালমোহনে দুর্গোৎসব ও সরকারি সেবামূলক কর্মসূচি নিয়ে প্রস্তুতিমূলক সভা

লালমোহনে দুর্গোৎসব ও সরকারি সেবামূলক কর্মসূচি নিয়ে প্রস্তুতিমূলক সভা

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসে ভোলায় আলোচনা সভা

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসে ভোলায় আলোচনা সভা

ভোলা সদর স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক ইব্রাহিমের ভগ্নিপতির মৃত্যুতে জেলা কমিটির শোক

ভোলা সদর স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক ইব্রাহিমের ভগ্নিপতির মৃত্যুতে জেলা কমিটির শোক

চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর

চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর

আমিষের ঘাটতি পূরণে দেশের মুক্ত ও বদ্ধ জলাশয়ে মৎস্য চাষ গুরুত্বপূর্ণ : স্পিকার

আমিষের ঘাটতি পূরণে দেশের মুক্ত ও বদ্ধ জলাশয়ে মৎস্য চাষ গুরুত্বপূর্ণ : স্পিকার

সাংবাদিকদের ক্ষেত্রে সাইবার সুরক্ষা আইনের অপপ্রয়োগ চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী

সাংবাদিকদের ক্ষেত্রে সাইবার সুরক্ষা আইনের অপপ্রয়োগ চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রাথমিক বিদ্যালয়ে চাকরিপ্রার্থীদের নিয়োগ প্রক্রিয়া চলবে ১ অক্টোবর পর্যন্ত : শিক্ষামন্ত্রী

প্রাথমিক বিদ্যালয়ে চাকরিপ্রার্থীদের নিয়োগ প্রক্রিয়া চলবে ১ অক্টোবর পর্যন্ত : শিক্ষামন্ত্রী

সংসদ ভবন লেকে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করলেন স্পিকার

সংসদ ভবন লেকে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করলেন স্পিকার

গুণী শিক্ষক সম্মাননা ১০০ জনে উন্নীত করা হচ্ছে: মাহ্দী আমিন

গুণী শিক্ষক সম্মাননা ১০০ জনে উন্নীত করা হচ্ছে: মাহ্দী আমিন

আরও...