অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৮শে সেপ্টেম্বর ২০২৬ | ১৩ই আশ্বিন ১৪৩৩

ভোলা সদর স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক ইব্রাহিমের ভগ্নিপতির মৃত্যুতে জেলা কমিটির শোক

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৮শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:০৯

remove_red_eye

৫৯

এইচ আর সুমন : ভোলা সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. ইব্রাহিম খলিলের ভগ্নিপতি ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব ইব্রাহিম মিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে ভোলা জেলা স্বেচ্ছাসেবক দল।
এক যৌথ শোকবার্তায় জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মাসুদ ও সদস্য সচিব মুনতাসীর আলম চৌধুরী রবিন মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
সংগঠনের পক্ষ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আলহাজ্ব ইব্রাহিম মিয়া ভোলার ঐতিহ্যবাহী নতুন বাজারের মুদি, আড়ত ও ভুসিমালের একজন বিশিষ্ট ব্যবসায়ী ছিলেন।  ব্যবসায়ী হিসেবে এবং শহরের সুপরিচিত ব্যক্তি হিসেবে তিনি ব্যাপক সুনাম অর্জন করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে অসুস্থ থাকায় আলহাজ্ব ইব্রাহিম মিয়াকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।  সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ২৫ সেপ্টেম্বর শুক্রবার রাতে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।  মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর।  তিনি স্ত্রী, দুই ছেলে, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
শনিবার দুপুরে ভোলার কালীবাড়ি রোডের তালুকদার বাড়ি মসজিদ প্রাঙ্গণে জোহরবাদ তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
শোকবার্তায় জেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃদ্বয় বলেন, আলহাজ্ব ইব্রাহিম মিয়ার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।  মহান আল্লাহর দরবারে প্রার্থনা করি, তিনি যেন মরহুমকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে এ শোক সহ্য করার শক্তি ও ধৈর্য দান করেন। আমিন।’

লালমোহনে দুর্গোৎসব ও সরকারি সেবামূলক কর্মসূচি নিয়ে প্রস্তুতিমূলক সভা

লালমোহনে দুর্গোৎসব ও সরকারি সেবামূলক কর্মসূচি নিয়ে প্রস্তুতিমূলক সভা

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসে ভোলায় আলোচনা সভা

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসে ভোলায় আলোচনা সভা

ভোলায় চাকরি মেলায় ৬৯ তরুণের কর্মসংস্থান

ভোলায় চাকরি মেলায় ৬৯ তরুণের কর্মসংস্থান

চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর

চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর

আমিষের ঘাটতি পূরণে দেশের মুক্ত ও বদ্ধ জলাশয়ে মৎস্য চাষ গুরুত্বপূর্ণ : স্পিকার

আমিষের ঘাটতি পূরণে দেশের মুক্ত ও বদ্ধ জলাশয়ে মৎস্য চাষ গুরুত্বপূর্ণ : স্পিকার

সাংবাদিকদের ক্ষেত্রে সাইবার সুরক্ষা আইনের অপপ্রয়োগ চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী

সাংবাদিকদের ক্ষেত্রে সাইবার সুরক্ষা আইনের অপপ্রয়োগ চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রাথমিক বিদ্যালয়ে চাকরিপ্রার্থীদের নিয়োগ প্রক্রিয়া চলবে ১ অক্টোবর পর্যন্ত : শিক্ষামন্ত্রী

প্রাথমিক বিদ্যালয়ে চাকরিপ্রার্থীদের নিয়োগ প্রক্রিয়া চলবে ১ অক্টোবর পর্যন্ত : শিক্ষামন্ত্রী

সংসদ ভবন লেকে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করলেন স্পিকার

সংসদ ভবন লেকে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করলেন স্পিকার

গুণী শিক্ষক সম্মাননা ১০০ জনে উন্নীত করা হচ্ছে: মাহ্দী আমিন

গুণী শিক্ষক সম্মাননা ১০০ জনে উন্নীত করা হচ্ছে: মাহ্দী আমিন

আরও...