অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৮শে সেপ্টেম্বর ২০২৬ | ১৩ই আশ্বিন ১৪৩৩

আমিষের ঘাটতি পূরণে দেশের মুক্ত ও বদ্ধ জলাশয়ে মৎস্য চাষ গুরুত্বপূর্ণ : স্পিকার

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৮শে সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:১৯

remove_red_eye

৪১

বাংলার কণ্ঠ ডেস্ক : জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেন, দেশের মানুষের আমিষের ঘাটতি পূরণে দেশের মুক্ত ও বদ্ধ জলাশয়ে মৎস্য চাষ একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে সারাদেশের আনাচেকানাচে মৎস্য চাষের ধারাবাহিকতায় সংসদ ভবন লেকে পর্যায়ক্রমে পোনা মাছ অবমুক্ত করা হচ্ছে।

তিনি আজ সংসদ ভবন লেকে পোনামাছ অবমুক্তকরণের সময় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

স্পিকার বলেন, বাংলাদেশের উপকূলীয় ও বঙ্গোপসাগর এলাকা মৎস্য উৎপাদন ও আহরণের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনির সভাপতিত্বে স্বাগত বক্তব্য প্রদান করেন জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়া।

এ সময় হাফিজ উদ্দিন আহমদ  বলেন, সংসদ ভবন লেকে মাছ চাষের মাধ্যমে গ্রামাঞ্চলের জনগণকে উৎসাহিত করা হচ্ছে। এর মাধ্যমে এদেশের জনগণ মৎস্য সম্পদ উৎপাদনে আগ্রহী হবেন।

জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দিন-রাত পরিশ্রম করে যাচ্ছেন। দেশের মানুষের আমিষের চাহিদা পূরণে মাছ-মাংসের উৎপাদন বৃদ্ধিতে প্রধানমন্ত্রী বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন।

ছবি: বাসস

তিনি আরও বলেন, ‘আমাদের সন্তান থাকুক দুধে-ভাতে’ ও ‘মাছে-ভাতে বাঙ্গালি’ বাস্তবায়নে দেশের সকল আনাচে-কানাচে মৎস্য উৎপাদন বৃদ্ধি করতে হবে।

সংসদ ভবন লেকে মোট ১২০০ কেজি পোনামাছ অবমুক্ত করা হবে। এরই ধারাবাহিকতায় আজ ২৫০ কেজি রুই, মৃগেল, কাতলা ও কালিবাউশ জাতীয় পোনামাছ অবমুক্ত করা হয়।

অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

লালমোহনে দুর্গোৎসব ও সরকারি সেবামূলক কর্মসূচি নিয়ে প্রস্তুতিমূলক সভা

লালমোহনে দুর্গোৎসব ও সরকারি সেবামূলক কর্মসূচি নিয়ে প্রস্তুতিমূলক সভা

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসে ভোলায় আলোচনা সভা

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসে ভোলায় আলোচনা সভা

ভোলায় চাকরি মেলায় ৬৯ তরুণের কর্মসংস্থান

ভোলায় চাকরি মেলায় ৬৯ তরুণের কর্মসংস্থান

ভোলা সদর স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক ইব্রাহিমের ভগ্নিপতির মৃত্যুতে জেলা কমিটির শোক

ভোলা সদর স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক ইব্রাহিমের ভগ্নিপতির মৃত্যুতে জেলা কমিটির শোক

চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর

চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর

সাংবাদিকদের ক্ষেত্রে সাইবার সুরক্ষা আইনের অপপ্রয়োগ চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী

সাংবাদিকদের ক্ষেত্রে সাইবার সুরক্ষা আইনের অপপ্রয়োগ চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রাথমিক বিদ্যালয়ে চাকরিপ্রার্থীদের নিয়োগ প্রক্রিয়া চলবে ১ অক্টোবর পর্যন্ত : শিক্ষামন্ত্রী

প্রাথমিক বিদ্যালয়ে চাকরিপ্রার্থীদের নিয়োগ প্রক্রিয়া চলবে ১ অক্টোবর পর্যন্ত : শিক্ষামন্ত্রী

সংসদ ভবন লেকে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করলেন স্পিকার

সংসদ ভবন লেকে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করলেন স্পিকার

গুণী শিক্ষক সম্মাননা ১০০ জনে উন্নীত করা হচ্ছে: মাহ্দী আমিন

গুণী শিক্ষক সম্মাননা ১০০ জনে উন্নীত করা হচ্ছে: মাহ্দী আমিন

আরও...