অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৮শে সেপ্টেম্বর ২০২৬ | ১৩ই আশ্বিন ১৪৩৩

একাদশে ভর্তি: দ্বিতীয় ধাপে আবেদনের সময় বাড়ল

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৮শে সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:১২

remove_red_eye

৪৮

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির দ্বিতীয় ধাপের অনলাইন আবেদনের সময় বাড়ানো হয়েছে। নতুন সূচি অনুযায়ী আগামী ১ অক্টোবর রাত ৮টা পর্যন্ত আবেদন করা যাবে।

একইসঙ্গে ফল প্রকাশ, নিশ্চায়ন, মাইগ্রেশন ও চূড়ান্ত ভর্তির সময়সূচিও পুনর্নির্ধারণ করা হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. সৈয়দ আক্তারুজ্জামানের সই করা সংশোধিত বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিপুলসংখ্যক শিক্ষার্থী নির্ধারিত সময়ে নিশ্চায়ন বাতিল না করা এবং ভর্তি সম্পন্ন না করায় সৃষ্ট জটিলতা নিরসনে দ্বিতীয় ধাপের সময়সূচি পুনর্বিন্যাস করা হয়েছে।

দ্বিতীয় ধাপে আবেদন করতে পারবেন, যারা আগে আবেদন করেননি বা আবেদন করেও কোনো কলেজে নির্বাচিত হননি, মনোনয়ন পেয়েও নিশ্চায়ন বা ভর্তি সম্পন্ন করতে পারেননি এবং ভুল কোটা নির্ধারণের কারণে ভর্তি হতে পারেননি।

নতুন সূচি অনুযায়ী, দ্বিতীয় ধাপের ফল প্রকাশ করা হবে ৫ অক্টোবর রাত ৮টায়। এরপর ৮ অক্টোবর রাত ৮টা পর্যন্ত নির্বাচন নিশ্চায়ন করা যাবে।

নির্ধারিত সময়ের মধ্যে নিশ্চায়ন না করলে আবেদন ও নির্বাচন বাতিল হবে। মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে ৯ অক্টোবর রাত ৮টায়। আর চূড়ান্ত ভর্তি চলবে ১১ থেকে ১৩ অক্টোবর।

আন্তঃশিক্ষা বোর্ড জানিয়েছে, প্রথম ধাপে আবেদন করেও কোনো কলেজে নির্বাচিত না হওয়া শিক্ষার্থীদের দ্বিতীয় ধাপে নতুন করে ২২০ টাকা আবেদন ফি দিতে হবে না। ভর্তি ওয়েবসাইটে লগইন করে শুধু কলেজের পছন্দক্রম নির্বাচন বা সংশোধন করলেই হবে।

শিক্ষার্থীদের সর্বনিম্ন পাঁচটি ও সর্বোচ্চ ১০টি কলেজ পছন্দক্রমে রাখতে এবং আবেদন করার সময় নিজের কোটার যোগ্যতা যাচাই করে আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে।

লালমোহনে দুর্গোৎসব ও সরকারি সেবামূলক কর্মসূচি নিয়ে প্রস্তুতিমূলক সভা

লালমোহনে দুর্গোৎসব ও সরকারি সেবামূলক কর্মসূচি নিয়ে প্রস্তুতিমূলক সভা

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসে ভোলায় আলোচনা সভা

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসে ভোলায় আলোচনা সভা

ভোলায় চাকরি মেলায় ৬৯ তরুণের কর্মসংস্থান

ভোলায় চাকরি মেলায় ৬৯ তরুণের কর্মসংস্থান

ভোলা সদর স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক ইব্রাহিমের ভগ্নিপতির মৃত্যুতে জেলা কমিটির শোক

ভোলা সদর স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক ইব্রাহিমের ভগ্নিপতির মৃত্যুতে জেলা কমিটির শোক

চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর

চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর

আমিষের ঘাটতি পূরণে দেশের মুক্ত ও বদ্ধ জলাশয়ে মৎস্য চাষ গুরুত্বপূর্ণ : স্পিকার

আমিষের ঘাটতি পূরণে দেশের মুক্ত ও বদ্ধ জলাশয়ে মৎস্য চাষ গুরুত্বপূর্ণ : স্পিকার

সাংবাদিকদের ক্ষেত্রে সাইবার সুরক্ষা আইনের অপপ্রয়োগ চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী

সাংবাদিকদের ক্ষেত্রে সাইবার সুরক্ষা আইনের অপপ্রয়োগ চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রাথমিক বিদ্যালয়ে চাকরিপ্রার্থীদের নিয়োগ প্রক্রিয়া চলবে ১ অক্টোবর পর্যন্ত : শিক্ষামন্ত্রী

প্রাথমিক বিদ্যালয়ে চাকরিপ্রার্থীদের নিয়োগ প্রক্রিয়া চলবে ১ অক্টোবর পর্যন্ত : শিক্ষামন্ত্রী

সংসদ ভবন লেকে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করলেন স্পিকার

সংসদ ভবন লেকে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করলেন স্পিকার

গুণী শিক্ষক সম্মাননা ১০০ জনে উন্নীত করা হচ্ছে: মাহ্দী আমিন

গুণী শিক্ষক সম্মাননা ১০০ জনে উন্নীত করা হচ্ছে: মাহ্দী আমিন

আরও...