অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৫ই অগ্রহায়ণ ১৪৩৩


ভোলায় তিন ইউনিয়নে অসহায় মানুষ জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৮শে সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:৪৩

remove_red_eye

১৪৮

তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থর উদ্যোগে


বাংলার কণ্ঠ প্রতিবেদক : তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থর উদ্যোগে ভোলায় অসহায়, দরিদ্র ও নিম্নআয়ের মানুষের জন্য তৃতীয় দফায়  হয়েছে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল থেকে সদর উপজেলার আলী নগর, উত্তর দিঘলদী ও দক্ষিণ দিঘলদী  ইউনিয়নে একযোগে এ বিনামূল্যে চিকিৎসাসেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
ক্যাম্পে তিন ইউনিয়নের কয়েক হাজার মানুষকে বিনামূল্যে চিকিৎসা, ঔষধ , প্রয়োজনীয় পরামর্শ ও প্রাথমিক স্বাস্থ্যসেবা দেওয়া হয়। সকাল থেকেই চিকিৎসাসেবা নিতে বিভিন্ন বয়সী নারী-পুরুষের উপস্থিতি দেখা যায়।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, তৃণমূল এলাকার অসচ্ছল মানুষের কাছে প্রাথমিক চিকিৎসাসেবা পৌঁছে দিতে এ উদ্যোগে নেয়া । 
এ সময় উপস্থিত ছিলেন, ভোলা জেলা বাংলাদেশে জাতীয় পার্টির সভাপতি আমিরুল ইসলাম রতন, সাধারণ সম্পাদক মোতাসিম বিল্লাহ সহ স্থানীয় নেতৃবৃন্দ।
আয়োজকরা জানান, ধারাবাহিকভাবে সদর উপজেলার প্রতিটি ইউনিয়নে অসচ্ছল ও দুস্থ মানুষের মাঝে এ ধরনের বিনা মূল্যে চিকিৎসাসেবা দেয়া হবে। এর আগে সদর উপজেলার ৬ টি  ইউনিয়নের অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে চিকিৎসাসেবা দেয়া হয়।