অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩


চরফ্যাশনে নিখোঁজ ব্যবসায়ীর পেট কাটা মরদেহ উদ্ধার


চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ২৭শে সেপ্টেম্বর ২০২৬ রাত ১১:০৫

remove_red_eye

৯৮

হত্যার অভিযোগে নারীকে গণপিটুনি দিয়ে ঘরে আগুন ভাংচুর


চরফ্যাশন  প্রতিনিধি :  ভোলার চরফ্যাশন উপজেলায় নিখোঁজের একদিন রবিবার বেলা ১২টায় জলাশয় থেকে পর  বাশার পন্ডিত (৩৫) নামে এক ব্যবসায়ী  বসায়ীর গলায় দাগ ও পেট কাটা অবস্থায় মরদেহ উদ্ধার করেছে দক্ষিণ আইচা থানার পুলিশ। উপজেলার নজরুল নগর ৩নম্বর ওয়ার্ডে মরদেহ উদ্ধারের পর হত্যাকাণ্ডে সন্দেহভাজন নারী সালমা বেগমকে নিহতের আত্মীয় স্বজন ও উত্তেজিত এলাকাবাসী পিটিয়ে গুরুতর আহত করে।

একই সাথে ওই নারীর বসতঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটসহ অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধরা। অগ্নিকাণ্ডের খবর পেয়ে চরফ্যাশন ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে । এ ঘটনায় সন্দেহভাজন সালমার স্বামী সাইদুর রহমান ও রফিক নামের দুইজনকে আটক করেছে দক্ষিণ আইচা থানা পুলিশ।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, গত শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে স্থানীয় সালমা নামে এক নারী ফোন করে বাশার পন্ডিতকে তাঁর বাড়িতে ডেকে নেন। এরপর থেকেই নিখোঁজ ছিলেন বাশার।  রোববার বেলা ১২টায় সালমার বাড়ির সংলগ্ন  কচুরিপানায় ভরা একটি জলাশয় থেকে গলায় দাগ ও পেট কাটা অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়। আহত ওই নারীকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে পুলিশ।  এ ঘটনায় সন্দেহভাজন সালমার স্বামী সাইদুর রহমান ও রফিক নামের দুইজনকে আটক করেছে দক্ষিণ আইচা থানা পুলিশ। নিহত বাশার পন্ডিত উপজেলার নজরুল নগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আবুল কাশেমের ছেলে। সন্দেহভাজন সালমা একই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আবুল মৃধার মেয়ে। নিহতের বাবা আবুল কাশেম বলেন, আমার ছেলেকে ফোন করে বাড়িতে ডেকে নেওয়ার পর থেকে সে নিখোঁজ ছিল। পরে গলায় দাগ ও পেট কাটা অবস্থায় তার মরদেহ পাওয়া গেছে। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।

প্রত্যক্ষদর্শী ও দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আহসান কবির আরও জানান, দুপুর আনুমানিক ১২টার দিকে সালমা ও তাঁর স্বামী সাইদুল ইসলামের বসতঘর সংলগ্ন  পুকুরে এলাকাবাসী  নিখোঁজ বাশারের মাথা এবং একহাত ভাসতে দেখেন। এরপরই বিক্ষুব্ধ লোকজন প্রথমে অভিযুক্ত সালমার বসতঘর ভাঙচুর শুরু করেন এবং একপর্যায়ে ঘরটিতে আগুন ধরিয়ে দেয়, এ সময় পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যায়। এবং দমকল বাহিনীকে খবর দেয়। পুলিশ ক্ষুব্ধ জনতাকে  থামাতে গেলে পুলিশের ওপরেও চড়াও হয় নিহতের স্বজন ও স্থানীয়রা। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন,এবং অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। নজরুলনগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জাহিদুল ইসলাম সিকদার বলেন, আবুল বাশারের মরদেহ সালমার পুকুরে এক পা বাঁধা অবস্থায় পাওয়া যায়। তাঁর পেটে আঘাতের চিহ্ন এবং গলায় রশি পেঁচানোর আলামত ছিল। স্থানীয়দের ধারণা, সালমা ও তাঁর স্বামী এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারেন। তবে বিষয়টি তদন্তের মাধ্যমেই নিশ্চিত হতে হবে। ইউপি সদস্য আরও বলেন, রোববার সকালে সালমা তাঁকে জানিয়েছিলেন, আগের দিন তিনি বাশারকে ফোন করেছিলেন। বাশার তাঁদের বাড়িতে গরু কেনাবেচার কাজে এসেছিলেন এবং পরে চলে যান। কিন্তু মরদেহ উদ্ধারের পর সালমা দাবি করেন, তিনি ফোন করলেও বাশার আসেননি বলে জানান। তিনি আরও বলেন, স্থানীয়দের ধারণা, আগে দায়ের করা একটি নারী নির্যাতন মামলায় আবুল বাশারকে সাক্ষী করতে চেয়েছিলেন সালমা। বাশার মিথ্যা সাক্ষ্য দিতে রাজি না হওয়ায় তাঁদের মধ্যে বিরোধ তৈরি হয়ে থাকতে পারে। তবে এ বিষয়টিরও তদন্ত প্রয়োজন। নজরুলনগর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সজিব শাহরিয়ার বলেন, ঘটনার পর বিক্ষুব্ধ জনতা সালমার বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা চালায়। তাঁর লোকজন ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আহসানুজ্জামান পিপিএম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজ, চরফ্যাশন সার্কেলের সহকারী পুলিশ সুপার মেহেদী হাসান এবং দক্ষিণ আইচা থানার ওসি আহসান কবির সহ পুলিশের সদস্যরা।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আহসানুজ্জামান পিপিএম জানান, ঘটনার প্রকৃত কারণ ও হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় সন্দেহভাজন সালমা ও তাঁর স্বামীকে আটক করা হয়েছে। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...