অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে ভোলায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৭শে সেপ্টেম্বর ২০২৬ রাত ১১:০৪

remove_red_eye

১৪৮

বাংলার কণ্ঠ ডেস্ক : বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে ভোলায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার জেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মসূচি আয়োজন করা হয়। সকালে জেলা প্রশাসক কার্যালয় থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

এতে জেলা প্রশাসক ডা. শামীম রহমানের সভাপতিত্বে প্রশাসনের কর্মকর্তারা অংশ নেন। আলোচনায় মনপুরা, কুকরি-মুকরি ও চর তারুয়া সৈকতসহ ভোলার সম্ভাবনাময় পর্যটনকেন্দ্রগুলোর উন্নয়ন, পর্যটকদের নিরাপত্তা এবং পরিবেশবান্ধব পর্যটন নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

সভায় জেলা প্রশাসক ডা. শামীম রহমান জেলার পর্যটন খাতের উন্নয়নে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।   এ সময় বক্তারা বলেন, প্রশাসন ও পর্যটনসংশ্লিষ্ট সংগঠনগুলোর সমন্বিত উদ্যোগে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ভোলার পর্যটন সম্ভাবনা তুলে ধরা সম্ভব হবে।