বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৭শে সেপ্টেম্বর ২০২৬ রাত ১১:০৩
৯৯
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে
বাংলার কণ্ঠ প্রতিবেদক : আসন্ন ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী ও সাবেক চেয়ারম্যান মোঃ ফেরদাউস বাহাদুরের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) ধনিয়া ইউনিয়নের নবীপুর এলাকায় আয়োজিত এ মতবিনিময় সভায় ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণ অংশ নেন।
সভায় ধনিয়া ইউনিয়নের সার্বিক উন্নয়ন, স্থানীয় বিভিন্ন সমস্যা, জনসাধারণের প্রত্যাশা ও নাগরিক সুবিধা বৃদ্ধিসহ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে এলাকাবাসীর সাথে মতবিনিময় করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ মোশারেফ হোসেন মিয়া। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ ফেরদাউস বাহাদুর স্থানীয় বাসিন্দাদের বিভিন্ন সমস্যা, পরামর্শ ও প্রত্যাশার কথা মনোযোগ দিয়ে শোনেন। তিনি ধনিয়া ইউনিয়নের উন্নয়ন, জনসাধারণের কল্যাণ এবং এলাকার মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় তিনি বলেন, এলাকার মানুষের ভালোবাসা ও সহযোগিতাই তার পথচলার মূল শক্তি। জনগণের প্রত্যাশা ও মতামতকে গুরুত্ব দিয়ে ধনিয়া ইউনিয়নকে আরও উন্নত ও জনবান্ধব হিসেবে গড়ে তুলতে তিনি কাজ করতে চান।
সভায় উপস্থিত এলাকাবাসীও ইউনিয়নের বিভিন্ন সমস্যা ও উন্নয়ন-প্রত্যাশার কথা তুলে ধরেন এবং ভবিষ্যতে এলাকার উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত