অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


ভোলার ধনিয়াতে ফেরদাউস বাহাদুরের মতবিনিময় সভা


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৭শে সেপ্টেম্বর ২০২৬ রাত ১১:০৩

remove_red_eye

১৬৯

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে


বাংলার কণ্ঠ প্রতিবেদক  :  আসন্ন ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী ও সাবেক চেয়ারম্যান মোঃ ফেরদাউস বাহাদুরের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) ধনিয়া ইউনিয়নের নবীপুর এলাকায় আয়োজিত এ মতবিনিময় সভায় ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণ অংশ নেন।
সভায় ধনিয়া ইউনিয়নের সার্বিক উন্নয়ন, স্থানীয় বিভিন্ন সমস্যা, জনসাধারণের প্রত্যাশা ও নাগরিক সুবিধা বৃদ্ধিসহ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে এলাকাবাসীর সাথে মতবিনিময় করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ মোশারেফ হোসেন মিয়া। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ ফেরদাউস বাহাদুর স্থানীয় বাসিন্দাদের বিভিন্ন সমস্যা, পরামর্শ ও প্রত্যাশার কথা মনোযোগ দিয়ে শোনেন। তিনি ধনিয়া ইউনিয়নের উন্নয়ন, জনসাধারণের কল্যাণ এবং এলাকার মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় তিনি বলেন, এলাকার মানুষের ভালোবাসা ও সহযোগিতাই তার পথচলার মূল শক্তি। জনগণের প্রত্যাশা ও মতামতকে গুরুত্ব দিয়ে ধনিয়া ইউনিয়নকে আরও উন্নত ও জনবান্ধব হিসেবে গড়ে তুলতে তিনি কাজ করতে চান।
সভায় উপস্থিত এলাকাবাসীও ইউনিয়নের বিভিন্ন সমস্যা ও উন্নয়ন-প্রত্যাশার কথা তুলে ধরেন এবং ভবিষ্যতে এলাকার উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।


মো: ইয়ামিন