অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


ভোলায় চরাঞ্চলে মহিষ চুরি বন্ধ ও চারণভূমি নির্মাণের দাবিতে মানববন্ধন


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৭শে সেপ্টেম্বর ২০২৬ রাত ১১:০১

remove_red_eye

১৫৩

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার বিভিন্ন চরে মহিষ চুরি বন্ধ, চারণভূমি নির্মাণ ও খামারিদের নিরাপত্তার দাবিতে মানববন্ধন করেছেন মহিষ মালিক, দুধ ও দধি ব্যবসায়ীরা।  
রবিবার সকাল ১১টায় ভোলা প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। পরে জেলা প্রশাসক ডা. শামীম রহমানের মাধ্যমে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বরাবর স্মারকলিপি দেন তারা।
স্মারকলিপিতে বলা হয়, গত প্রায় দুই বছরে বিভিন্ন চরাঞ্চলের বাথান থেকে চার শতাধিক গরু-মহিষ চুরি হয়েছে। চুরি বন্ধে নৌ-পুলিশ ও কোস্ট গার্ডের টহল বৃদ্ধি, চুরি যাওয়া পশু উদ্ধার, চোরচক্রকে গ্রেপ্তার, ক্ষতিগ্রস্ত খামারিদের সহায়তা এবং চরাঞ্চলে কেল্লা ও রাখালদের নিরাপদ আবাসন নির্মাণের দাবি জানানো হয়।
এর আগে মানববন্ধনে বক্তারা বলেন, মহিষ পালন ও দুধ-দধির ব্যবসার সঙ্গে ভোলার হাজারো মানুষের জীবিকা জড়িত। দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে এ শিল্প হুমকির মুখে পড়বে।তাই দ্রুত এ সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা নেয়ার দাবি জানান তারা।