অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

ভোলায় অসুস্থ অসহায় নারীকে বরিশাল মেডিকেলে পৌঁছে দিল জাগরণ ফাউন্ডেশন

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৭শে সেপ্টেম্বর ২০২৬ রাত ১০:৫৮

remove_red_eye

১০৭

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা সদর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন এক অসহায় নারী গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাঁকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। রোববার স্বেচ্ছাসেবী সংগঠন জাগরণ ফাউন্ডেশন, ভোলার উদ্যোগে ওই নারীকে বরিশালে নেওয়া হয়।

জানা গেছে, ভোলা সদর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ওই নারীর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার প্রয়োজন হয়। এ সময় হাসপাতালে দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তা মো. মামুন বিষয়টি জানতে পেরে জাগরণ ফাউন্ডেশন, ভোলার উপদেষ্টার সঙ্গে যোগাযোগ করেন।

খবর পেয়ে সংগঠনটির একটি দল দ্রুত হাসপাতালে পৌঁছে অসুস্থ নারীর পাশে দাঁড়ায়। পরে পুলিশ কর্মকর্তা মো. মামুনের সঙ্গে সমন্বয় করে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন সংগঠনের প্রতিনিধিরা। রোগীর উন্নত চিকিৎসার প্রয়োজন বিবেচনায় তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

এরপর জাগরণ ফাউন্ডেশন, ভোলার প্রতিনিধিরা ওই নারীকে ভোলা সদর হাসপাতাল থেকে বরিশালে নিয়ে যান। পাশাপাশি শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছানোর পর তাঁর চিকিৎসার ব্যবস্থা করতে প্রয়োজনীয় সহযোগিতা করেন।

মো : ইয়ামিন

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...