অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে ভোলায় সড়ক প্রচারনা

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৭শে সেপ্টেম্বর ২০২৬ রাত ১০:৫৭

remove_red_eye

১০৪

বাংলার কণ্ঠ ডেস্ক : আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৬ উপলক্ষে ভোলায় সড়ক প্রচার কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। জেলা তথ্য অফিস ভোলার আয়োজনে রোববার (২৭ সেপ্টেম্বর) ভোলা পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ ও জনবহুল স্থানে এ প্রচার কার্যক্রম পরিচালনা করা হয়।

প্রচারণায় তথ্য অধিকার আইন, ২০০৯ অনুযায়ী জনগণের তথ্য প্রাপ্তির অধিকার সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করা হয়। নির্ধারিত ফরমে সরাসরি উপস্থিত হয়ে অথবা ই-মেইল, ফ্যাক্স কিংবা ডাকযোগে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাছে তথ্যের জন্য আবেদন করা যায় বলেও প্রচারণায় জানানো হয়।
এ সময় জানানো হয়, সাধারণ ক্ষেত্রে সর্বোচ্চ ২০ কার্যদিবসের মধ্যে তথ্য দিতে হয়। একাধিক ইউনিট বা কর্তৃপক্ষের সংশ্লিষ্টতা থাকলে সর্বোচ্চ ৩০ কার্যদিবস এবং কোনো ব্যক্তির জীবন-মৃত্যু, গ্রেপ্তার বা কারাগার থেকে মুক্তির সঙ্গে সংশ্লিষ্ট তথ্য জরুরি ভিত্তিতে ২৪ ঘণ্টার মধ্যে দেওয়ার বিধান রয়েছে।
নির্ধারিত সময়ে তথ্য না পাওয়া বা তথ্যে সংক্ষুব্ধ হলে আপিল কর্তৃপক্ষের কাছে আবেদন এবং পরবর্তীতে তথ্য কমিশনে অভিযোগ করার সুযোগ রয়েছে বলেও প্রচারণায় তুলে ধরা হয়।
এবারের আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসের প্রতিপাদ্য— “ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতকরণ: অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা”।
প্রচারণাকালে সড়কে উপস্থিত জনসাধারণের মাঝে তথ্য অধিকার বিষয়ে বিভিন্ন বার্তা প্রচার করা হয়।
ভোলা জেলা তথ্য কর্মকর্তা মোঃ শাহ আব্দুর রহিম জানান, জনগণের তথ্য জানার অধিকার নিশ্চিত করা এবং তথ্য অধিকার আইন সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতেই এ প্রচারণার আয়োজন করা হয়েছে। সঠিক তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত হলে জনগণের অংশগ্রহণ বাড়বে এবং সুশাসন প্রতিষ্ঠায় তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...