অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

লালমোহন প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলাম মিয়ার ইন্তেকাল

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৭শে সেপ্টেম্বর ২০২৬ রাত ১০:৫৬

remove_red_eye

৮১

বাংলার কণ্ঠ ডেস্ক : ভোলার লালমোহন প্রেসক্লাবের সাবেক সভাপতি, জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা ও ভোলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট একেএম নজরুল ইসলাম মিয়া মারা গেছেন।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে ভোলা সদর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স ও মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
অ্যাডভোকেট একেএম নজরুল ইসলাম মিয়া সাংবাদিকতা, আইন পেশা ও রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি লালমোহন প্রেসক্লাবের সভাপতির দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি জাতীয় পার্টির কেন্দ্রীয় পর্যায়ের রাজনীতিতে সম্পৃক্ত ছিলেন এবং ভোলা আইনজীবী সমিতির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সহকর্মী সাংবাদিক, আইনজীবী, রাজনৈতিক নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
তাঁর মৃত্যুতে বিভিন্ন মহলের পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয়েছে। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন তাঁরা। এদিকে তার মৃত্যুতে ভোলা প্রেসক্লাবের সভাপতি এ্যাডভোকেট নজরুল হক অনু ও সাধারন সম্পাদক নাসির লিটনসহ দৈনিক বাংলার কণ্ঠ পরিবার গভীর শোক প্রকাশ করে তার আত্নার মাগফেরাত কামনা করেন।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...