অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

পিতৃপরিচয় ও স্বামীর অধিকার দাবিতে বোরহানউদ্দিনে সড়ক অবরোধ

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৭শে সেপ্টেম্বর ২০২৬ রাত ১০:৫৫

remove_red_eye

৮৬

বাংলার কণ্ঠ ডেস্ক :  সন্তানের পিতৃপরিচয় নিশ্চিত ও স্বামীর অধিকার প্রতিষ্ঠার দাবিতে ভোলার বোরহানউদ্দিনে আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন এলাকাবাসী। এ সময় ধর্ষণের অভিযোগে করা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার, সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানানো হয়।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার কাচিয়া ইউনিয়নের বৈদ্যরপোল এলাকায় ভোলা-বোরহানউদ্দিন আঞ্চলিক মহাসড়কে এ কর্মসূচি পালন করা হয়। এতে ভুক্তভোগী সাদিয়া, তাঁর একমাত্র ভাই মো. হেলাল উদ্দিন রিজুসহ স্থানীয় শত শত মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা শাহরিয়ার হোসেন মহিন এবং তাঁর আশ্রয়দাতা হিসেবে অভিযোগে উল্লেখ করা মামুন, নীরু ও তাহমিনাসহ সংশ্লিষ্টদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। পরে বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান দেন।
সাদিয়ার অভিযোগ, প্রায় দেড় বছর আগে স্কুল থেকে বাড়ি ফেরার পথে শাহরিয়ার হোসেন মহিন তাঁকে বাসায় নিয়ে ধর্ষণ করেন। বিষয়টি কাউকে জানালে ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি। পরে একাধিকবার ধর্ষণের ঘটনা ঘটে এবং তাঁকে বিয়ের আশ্বাস দেওয়া হয় বলে তাঁর দাবি।
সাদিয়ার ভাষ্য, বিয়ের প্রতিশ্রুতি দেওয়া হলেও পরে মহিন তাঁকে বিয়ে না করে আত্মগোপনে রয়েছেন। বর্তমানে তাঁর পাঁচ মাস বয়সী একটি সন্তান রয়েছে। ওই সন্তানের পিতৃ পরিচয় নিয়ে জটিলতা তৈরি হওয়ায় তিনি নিজের স্বামীর অধিকার প্রতিষ্ঠা ও সন্তানের পিতৃপরিচয় নিশ্চিত করার দাবি জানাচ্ছেন।
সাদিয়ার ভাই মো. হেলাল উদ্দিন রিজু বলেন, আশ্বাস দেওয়ার পরও মহিনের পরিবার তাঁর বোনকে মেনে নেয়নি। তাঁর দাবি, মহিনের মা আফরোজা বেগম ও মামা সহ কয়েকজন তাঁদের বিভিন্নভাবে হুমকি দিয়েছেন।
হেলাল উদ্দিন রিজু বলেন, এ ঘটনায় ২০২৫ সালের ডিসেম্বর মাসে ভোলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করা হয়। মামলায় শাহরিয়ার হোসেন মহিন ও তাঁর মা আফরোজা বেগমকে আসামি করা হয়েছে। তবে এখনো তাঁদের আটক করা হয়নি বলে দাবি করেন তিনি।

এ ছাড়া গত ২৩ সেপ্টেম্বর মামলা তুলে নেওয়ার জন্য সাদিয়া ও তাঁর ভাইকে আসামিপক্ষের লোকজন হুমকি দিয়েছেন বলে অভিযোগ করেন তাঁরা। ওই দিনই নিরাপত্তার জন্য বোরহানউদ্দিন থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন সাদিয়া ও হেলাল উদ্দিন রিজু।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...