অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

সাহিদা সুমনা বরিশাল বিভাগের গুণী শিক্ষক নির্বাচিত

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৬শে সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৫৪

remove_red_eye

১৪৪

এইচ আর সুমন : ভোলা সদর উপজেলার ৩৯ নং নজরুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাম্মত সাহিদা আক্তার সুমনা ২০২৬ সালের বিশ্ব শিক্ষক  দিবস উদযাপন ও প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে অনুষ্ঠিত গুণী  শিক্ষক  প্রতিযোগিতায় বরিশাল বিভাগের গুণী শিক্ষক  নির্বাচিত হয়েছেন। ২২ সেপ্টেম্বর  প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বরিশালের বিভাগীয় উপ পরিচালক নিলুফার ইয়াসমিন স্বাক্ষরিত  চিঠিতে এ তথ্য নিশ্চিত  করা হয়।
২৪ সেপ্টেম্বর  তিনি ঢাকায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে অনুষ্ঠিত জাতীয় পর্যায়ের গুণী  শিক্ষক প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন।
সাহিদা আক্তার সুমনা গতবারও জেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত হয়েছিলেন। এছাড়া তিনি ২০১৭ সালে ভোলা জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছিলেন এবং শ্রেষ্ঠ  শিক্ষক হিসেবে সরকারি ভাবে গণচীন সফর করেন। তাঁর নেতৃত্বে ২০১৮,২০২২ ও ২০২৬ সালে ৩৯ নং নজরুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ও জেলার শ্রেষ্ঠ  শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে  নির্বাচিত  হয়।
ভোলা প্রেসক্লাব সভাপতি এডভোকেট নজরুল হক অনুর সহধর্মিণী সুমনা সাহিদা সাংবাদিকতায়ও অনবদ্য ভূমিকা রাখেন। ২০০০ সালে তিনি নারী সাংবাদিক হিসাবে  ম্যাস লাইন মিডিয়া সেন্টার এম.এম.সির প্রাকৃতজন পুরস্কার  লাভ করেন। পরবর্তীতে এম.এম.সির প্রশিক্ষণ  কর্মকর্তা  হিসেবে  বরিশাল ও খুলনা বিভাগের সাংবাদিকদের  প্রশিক্ষণ দেন।
ঝালকাঠির আবুল কালাম আজাদ আবু মিয়ার মেয়ে সাহিদা সুমনা বরিশাল ব্রজমোহন  কলেজ থেকে সমাজ বিজ্ঞানে অনার্সসহ মাস্টার্স ও বিএড এবং সি ইনএড ডিগ্রি অর্জন করেন। সাহিদা সুমনা কিছুদিন গ্রামীণ ব্যাংকের  সিনিয়র অফিসার  হিসাবেও  কর্মরত ছিলেন। তিনি ভোলা শিক্ষা  কমিটির সদস্য ছাড়াও বিভিন্ন সংগঠনের সাথে জড়িত। তাঁর  নেতৃত্বে ৩৯ নং নজরুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার গুণগত পরিবর্তন এবং সার্বিক পরিবেশে  আমূল পরিবর্তন সাধিত হয়।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...