বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৬শে সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৪৯
১০০
বাংলার কণ্ঠ প্রতিবেদক: ভোলার সদর উপজেলার মেঘনা নদীতে ২৪ কেজি ওজনের একটি বিরল আকৃতির ব্ল্যাক কার্প ধরা পড়েছে।
শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে মাছটি তালতলী (ইলিশা) মাছঘাটে আনা হলে সেটি দেখতে উৎসুক মানুষের ভিড় জমে। পরে নিলামে মাছটি ১৭ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়।
মাছঘাট সূত্রে জানা গেছে, সদর উপজেলার জেলে মো. সুলতান সরদার দুপুরের জোয়ারে মেঘনা নদীতে জাল ফেলেছিলেন। জাল তোলার সময় বিশাল আকৃতির মাছটি ধরা পড়ে। পরে মাছটি তালতলীর ফকির দালালের আড়তে তোলা হয়। সেখানে উপস্থিত আড়তদার ও স্থানীয় ক্রেতারা দর হাঁকতে থাকেন। শেষ পর্যন্ত ১৭ হাজার ৫০০ টাকায় মাছটি বিক্রি হয়। পরে ১৮ জন মিলে মাছটি ভাগ করে নেন।
আড়তদার লোকমান দালাল বলেন, কয়েক দিন ধরে নদীতে ইলিশের পরিমাণ কিছুটা বেড়েছে, ফলে ইলিশের দামও কিছুটা কমেছে। ইলিশের সরবরাহ কম থাকলে ব্ল্যাক কার্পটির দাম আরও বেশি হতে পারত। মাছটি দেখতে লঞ্চঘাট এলাকার যাত্রী ও স্থানীয় লোকজনের ভিড় জমেছিল।
জেলে সুলতান সরদারের নৌকার জেলেরা জানান, মাছটি জালে উঠতেই সবাই আনন্দে আত্মহারা হয়ে পড়েন। এত বড় ব্ল্যাক কার্প তারা আগে খুব একটা দেখেননি।
ভোলা সদর উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মেহেদী হাসান ভুঁইয়া বলেন, ছবিটি দেখে মাছটিকে ব্ল্যাক কার্প বলেই মনে হচ্ছে। এটি বাংলাদেশের দেশীয় মাছ নয়; পূর্ব এশিয়ার, বিশেষ করে চীন অঞ্চলের একটি স্বাদুপানির কার্পজাতীয় মাছ। বাংলাদেশে সীমিত পরিসরে পুকুরে এর চাষ করা হয়। এ মাছের প্রধান খাদ্য শামুক ও ঝিনুক।
তিনি আরও বলেন, বর্ষা বা বন্যার সময় পুকুর প্লাবিত হলে এ ধরনের মাছ নদীতে চলে যেতে পারে। নদীতে প্রাকৃতিক খাদ্য ও অনুকূল পরিবেশ পেলে ব্ল্যাক কার্প দ্রুত বৃদ্ধি পায় এবং ৩০ কেজি বা তারও বেশি ওজনের হতে পারে। পুকুরে সাধারণত ১০ থেকে ১২ কেজি ওজনের ব্ল্যাক কার্প বেশি দেখা যায়।
মৎস্য কর্মকর্তারা আরও জানান, ব্ল্যাক কার্প প্রাকৃতিকভাবে বাংলাদেশের নদ-নদীর মাছ নয়। তবে বন্যার পানিতে চাষের পুকুর থেকে বেরিয়ে গিয়ে নদীতে টিকে থাকতে পারলে বড় আকার ধারণ করতে পারে। ভোলার মেঘনায় ধরা পড়া ২৪ কেজির এই ব্ল্যাক কার্প সেই বিরল ঘটনারই একটি উদাহরণ।
নৌকাবাসী জেলেনি, সুলতান সরদারের স্ত্রী মরণজান বিবি মুঠোফোনে বলেন, তাঁদের পরিবার নৌকাতেই বসবাস করে। তাঁরা দীর্ঘ দিন পরিবার শুদ্ধ অসুস্থ ছিলেন। গত দুদিন ধরে নদীতে মাছ ধরতে নামছেন। মাছটি পাওয়ায় তাঁরা খুশি। তবে কত টাকায় মাছটি বিক্রি হয়েছে, তা তিনি বলতে পারেননি, কারণ বিক্রির সময় তিনি নৌকাতেই ছিলেন।
তিনি আরো বলেন, শুক্রবার ভোরে মাছ ধরতে নদীতে নেমে সন্ধ্যার পর ঘাটে ফিরেছেন। সুতার জালে ২৪ কেজির বড় কার্প মাছটি ধরা পড়ে। এ ছাড়া মাত্র দুটি জাটকা ও একটি বেলকা ইলিশ মাছ পেয়েছেন।
তিনি বলেন, এ বছর নদীতে মাছ একেবারেই কম। অসুস্থতার কারণে টানা দুই দিন জাল ফেলতে পারেননি। সংসারের খরচ ও চিকিৎসার ব্যয় মেটাতে হিমশিম খেতে হচ্ছে। মাছ ধরতে গিয়ে ২০ লিটার জ্বালানি তেল খরচ হয়েছে। বড় মাছটি পাওয়ায় অন্তত কিছু খরচ মেটানোর আশা করছেন।
মরণজান বিবি বলেন, আমরা গরিব মানুষ। খুব কষ্টে দিন কাটাই। আমাদের কাছে এলে বুঝতে পারবেন, আমরা কীভাবে থাকি, কীভাবে জীবন চালাই।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত