অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


লালমোহনে ‘মা কেয়ার’ ডিজিটাল সিস্টেম বিষয়ে স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২৬শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৪

remove_red_eye

২৬৫

আকবর জুয়েল, লালমোহন : ভোলার লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ‘মা কেয়ার’ ডিজিটাল সিস্টেমের মাধ্যমে গর্ভবতী মায়েদের নিবন্ধন ও স্বাস্থ্যসেবা কার্যক্রম বিষয়ে চিকিৎসক, নার্স ও মিডওয়াইফদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২৬ সেপ্টেম্বর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে এ প্রশিক্ষণটি HNSISS প্রকল্প, স্বাস্থ্য অধিদপ্তরের আয়োজনে এবং ইউনিসেফের সহযোগিতায় অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে ‘মা কেয়ার’ ডিজিটাল সিস্টেমের মাধ্যমে গর্ভবতী মায়েদের নিবন্ধন, তথ্য সংরক্ষণ ও স্বাস্থ্যসেবা প্রদানের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি গর্ভকালীন সময়ে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ডিজিটাল ব্যবস্থার কার্যকর ব্যবহার সম্পর্কে স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলার সিভিল সার্জন ডা. মুহাম্মদ মনিরুল ইসলাম। এ সময় লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স, মিডওয়াইফসহ সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা জানান, প্রশিক্ষণের মাধ্যমে স্বাস্থ্যকর্মীদের ‘মা কেয়ার’ ডিজিটাল সিস্টেম ব্যবহারে দক্ষতা বাড়বে। এর ফলে গর্ভবতী মায়েদের নিবন্ধন, তথ্য সংরক্ষণ এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা আরও সহজ ও দ্রুত নিশ্চিত করা সম্ভব হবে।