অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


মনপুরায় ইয়াবা সেবনের সময় দুই যুবক আটক


মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ২৬শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৪

remove_red_eye

১৫৮

মনপুরা প্রতিনিধি : ভোলার মনপুরায় বাজারে ইয়াবা সেবনের সময় দুই যুবককে আটক করে পুলিশ। এই সময় তাদের কাছ থেকে ৪ পিচ্ নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
শনিবার সকাল ৯ টায় গ্রেফতারকৃত দুই যুবককে মাদক আইনে মামলা পর আদালতে সোর্পদ করে পুলিশ। এর আগে রাতে উপজেলার হাজিরহাট ইউনিয়নের বাঁধেরহাট বাজার থেকে আটক করে পুলিশ।
আটককৃত দুই যুবক হলেন, শুভ (২১) ও শামীম (২১)। এদের বাড়ি উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন ও সোনারচর গ্রামের বাসিন্দা।
জানা যায়, শুক্রবার রাত সাড়ে ১২ টায় উপজেলার হাজিরহাট ইউনিয়নের বাঁধেরহাট বাজারে দোকানের পিছনে বসে ইয়াবা সেবন করছিল গ্রেফতারকৃত দুই যুবক। খবরপেয়ে পুলিশ বাজারে পৌঁছালে দুই যুবক দৌড় দিয়ে পালানোর সময় পুলিশ ধরে ফেলে। এই সময় তাদের কাছ থেকে ৪ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। পরে মামাল দায়ের পর গ্রেফতারকৃত দুই যুবকে আদালতে সোর্পদ করে।
এই ব্যাপারে মনপুরা থানান অফিসার ইনচার্জ (ওসি) মাজাহারুল ইসলাম জানান, ইয়াবাসহ আটককৃত দুই যুবকের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের পর আদালতে সোর্পদ করা হয়েছে।