অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

ভোলায় মাদকবিরোধী অভিযানে ইউপি সদস্যের স্বামীসহ গ্রেফতার-২

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৬শে সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৮:৩৬

remove_red_eye

৮০

বাংলার কণ্ঠ ডেস্ক :  ভোলায় মাদকবিরোধী পৃথক অভিযানে মাদক সেবনের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরে ভোলা সদর হাসপাতালে ডোপ টেস্টে তাদের শরীরে অ্যামফিটামিনের উপস্থিতি শনাক্ত হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের পৃথক দুটি স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হলেও শুক্রবার সকালে পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি প্রকাশ করেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, ভোলা সদর উপজেলার দক্ষিণ চরপাতা গ্রামের মৃত হানিফের ছেলে এফজাল হোসেন সোহেল (৪১) এবং কাচিয়া ইউনিয়নের শাহামাদার গ্রামের মো. মাইনুদ্দিনের ছেলে সাদ্দাম (২০)। এদের মধ্যে সোহেল পশ্চিম ইলিশা ইউনিয়নের ১,২ ও ৩নং ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য হোসনে আরা বেগমের স্বামী।
শুক্রবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে পুলিশ জানায়, বুধবার বিকেলে ডিবি পুলিশের একটি টিম ভোলা-বরিশাল আঞ্চলিক মহাসড়কে মাদকবিরোধী অভিযান চালায়। এসময় এফজাল হোসেন সোহেল ও সাদ্দামকে মাদক সেবনরত অবস্থায় গ্রেফতার করে। পরে গ্রেপ্তার দুজনকে ভোলা সদর হাসপাতালে নিয়ে ডোপ টেস্ট করা হলে উভয়ের পরীক্ষায় Amphetamine Detected  আসে। চিকিৎসকের প্রতিবেদন পাওয়ার পর তাদের বিরুদ্ধে ভোলা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়। এরপর বৃহস্পতিবার তাদেরকে আদালতে তোলা হলে আদালত তাদেরকে কারাগারে প্রেরণ করেন।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...