বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৬শে সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৮:৩৬
৮১
বাংলার কণ্ঠ ডেস্ক : ভোলায় মাদকবিরোধী পৃথক অভিযানে মাদক সেবনের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরে ভোলা সদর হাসপাতালে ডোপ টেস্টে তাদের শরীরে অ্যামফিটামিনের উপস্থিতি শনাক্ত হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের পৃথক দুটি স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হলেও শুক্রবার সকালে পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি প্রকাশ করেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, ভোলা সদর উপজেলার দক্ষিণ চরপাতা গ্রামের মৃত হানিফের ছেলে এফজাল হোসেন সোহেল (৪১) এবং কাচিয়া ইউনিয়নের শাহামাদার গ্রামের মো. মাইনুদ্দিনের ছেলে সাদ্দাম (২০)। এদের মধ্যে সোহেল পশ্চিম ইলিশা ইউনিয়নের ১,২ ও ৩নং ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য হোসনে আরা বেগমের স্বামী।
শুক্রবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে পুলিশ জানায়, বুধবার বিকেলে ডিবি পুলিশের একটি টিম ভোলা-বরিশাল আঞ্চলিক মহাসড়কে মাদকবিরোধী অভিযান চালায়। এসময় এফজাল হোসেন সোহেল ও সাদ্দামকে মাদক সেবনরত অবস্থায় গ্রেফতার করে। পরে গ্রেপ্তার দুজনকে ভোলা সদর হাসপাতালে নিয়ে ডোপ টেস্ট করা হলে উভয়ের পরীক্ষায় Amphetamine Detected আসে। চিকিৎসকের প্রতিবেদন পাওয়ার পর তাদের বিরুদ্ধে ভোলা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়। এরপর বৃহস্পতিবার তাদেরকে আদালতে তোলা হলে আদালত তাদেরকে কারাগারে প্রেরণ করেন।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত