বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৬শে সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৮:৩৪
৯৭
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় বৃহস্পতিবার সকাল থেকে বৈরী আবহাওয়া ও টানা ঝড়ো বৃষ্টি উপেক্ষা করেই জেলার ৪৭ কলেজে ফুল দিয়ে বরণ করার পাশাপাশি কলম, রুটি, পাঠ পরিকল্পনাসহ নানা উপকরণ বিতরণের মধ্য দিয়ে শুরু হয়েছে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক একাদশ শ্রেনির প্রথম ক্লাস । জেলার সেরা বিদ্যাপীঠ বাংলাবাজার কলেজে এসো হে নতুন এসো , এসো হে নবীন এসো , এ মাঠির দাওয়ায় বসো’’ শিল্পী রেহানা ফেরদৌস এর গাওয়া গানের মধ্য দিয়ে শিক্ষার্থীদের বরণ করা হয়। কলেজ অডিটরিয়ামের অনুষ্ঠানে অংশ নেয়া ৫শতাধিক শিক্ষার্থীর উদ্দেশ্যে পথ চলার নির্দেশনামূলক বক্তব্য রাখেন কলেজ অধ্যক্ষ হারুন অর রশিদ, উপাধ্যক্ষ সুশান্ত কুমার মন্ডল , সিনিয়র শিক্ষক সহকারী অধ্যাপক এবিএম আব্দুস সাত্তার, অভিভাবকদের মধ্যে মোঃ মিজানুর রহমান, শিক্ষার্থীদের মধ্যে মাহি, মুসফিকুর রহমান । অপরদিকে ভোলা সরকারি কলেজ, সরকারি মহিলা কলেজে পৃথক আয়োজনে শিক্ষার্থীদের নিয়ে অরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত হয়। এই সব কোর্সের উদ্বোধন করেন ভোলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ ইসরাফীল, সরকারি মহিলা কলেজে অধ্যক্ষ মোহাম্মদ মহিউদ্দিন । এ ছাড়া নাজিউর রহমান কলেজ , ওবায়দুল হক কলেজ, ব্যাংকেরহাট কলেজ, বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজ , দৌলতখান সরকারি আবু আব্দুল্লাহ কলেজ , লালমোহন সরকারি শাহবাজপুর কলেজ , চরফ্যাশন সরকারি কলেজ, ফাতেমা মতিন কলেজসহ জেলার ৪৭টি কলেজে পৃথক আয়োজনে উৎসবমুখর আয়োজনে ক্লাস শুরু করা হয়।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত