অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩


চরফ্যাশনে প্রাথমিকে ঝরে পড়ছে ৪২ ভাগ শিশু


চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ২৬শে সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৮:২৯

remove_red_eye

১০২

এ আর সোহেব চৌধুরী, চরফ্যাশন  থেকে  : জলবায়ু পরিবর্তনে নদী  ভাঙনের শিকার হয়ে বিচ্ছিন্ন চরাঞ্চলে বসবাস করছেন হাজারো মানুষ। বন্যা, নদীভাঙন এবং তীব্র ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্ত চরাঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো দীর্ঘ সময় বন্ধ থাকে। ফলে শিশুরা সময়মতো স্কুলে যেতে পারে না এবং তাদের পড়াশোনায় বড় ধরনের বিঘ্ন ঘটে। এর ধারাবাহিকতায় চরফ্যাশন উপজেলার উপকূলীয় অঞ্চল ও বিচ্ছিন্ন চরে শতকরা ৫০ জন শিশু প্রাথমিকেই ঝরে পড়ছে বলে একটি বেসরকারি উন্নয়ন সংস্থার অনুসন্ধানে জানাযায়। জলবায়ু গবেষণা ও বিভিন্ন প্রতিবেদন সূত্রে জানাগেছে,জলবায়ুর নেতিবাচক প্রভাবে অবকাঠামোগত ক্ষতি, বাল্যবিয়ে,ভবিষ্যৎ প্রশ্নে অস্পষ্টতা এবং শিশু শ্রমে লোভনীয় উপার্জনের সুযোগ এবং স্বাস্থ্য ও পুষ্টিহীনতাসহ যোগাযোগের সমস্যায় চরের শিশুদেও শিক্ষাজীবন থেকে বিচ্যুত করছে। চরাঞ্চলের শিশুদের সুরক্ষায় ইউনিসেফের তথ্য অনুযায়ী এসব শিশুদের স্বাস্থ্য, পুষ্টি ও শিক্ষার পেছনে জরুরি বিনিয়োগ প্রয়োজন। এ বিনিয়োগ করা না হলে জলবায়ু পরিবর্তনের এই দীর্ঘমেয়াদি ক্ষতি কাটিয়ে ওঠা চরাঞ্চলের শিশুদের জন্য কঠিন হয়ে পড়বে।  চরফ্যাশন উপজেলার আয়তন ১১০৬ বর্গ কি.মি.। বিচ্ছিন্ন দীপাঞ্চলের সমন্বয়ে এই উপজেলায় ২৬০টি প্রাথমিক বিদ্যালয়, ১১০টি স্বতন্ত্র এবতেদায়ী, ৭০টি সংযুক্ত এবতেদায়ী, ১৮টি কিন্ডার গার্টেন এবং ১৩৫টি এনজিও চালিত প্রাথমিক বিদ্যালয় রয়েছে। বছরের শুরুতে বিদ্যালয় গমনোপযোগী সব শিশু বিদ্যালয়ে ভর্তি হলেও বিভিন্ন শ্রেণিতে এসে শিশুরা বিদ্যালয় থেকে ঝরে যাচ্ছে। ৪র্থ ও ৫ম শ্রেণির মেয়ে শিশুদের একটা অংশ নিয়মিত ঝরে যাচ্ছে বাল্যবিয়ের কারণে। জলবায়ু সংকটের কারণে চর এলাকার পরিবারগুলো যখন চরম অর্থনৈতিক সংকটে পড়ে, তখন জীবনযাত্রার তাগিদে অনেক ছেলে শিশুকে শিশুশ্রমে এবং মেয়ে শিশুকে বাল্যবিয়ের ঝুঁকিতে পড়তে হয়। এর ফলে তাদের চিরতরে স্কুল থেকে ঝরে পড়ার হার দিন দিন বাড়ছে। প্রান্তিক ও বিচ্ছিন্ন চরাঞ্চলে বিদ্যালয়ে ভর্তি হওয়া শিশুর ৪২ শতাংশ শিশু পঞ্চম শ্রেণির গণ্ডি অতিক্রম করার আগেই লেখাপড়ার পর্ব চুকিয়ে জীবিকার সন্ধানে নেমে পড়ে।

এছাড়াও চরাঞ্চলে বন্যার সময় নিরাপদ পানির সংকট এবং ডায়রিয়া,আমাশয়ের মতো পানিবাহিত রোগের প্রাদুর্ভাব দেখা দেয়। অসুস্থতার কারণে শিশুরা দীর্ঘদিন ক্লাসে অনুপস্থিত থাকে, যা তাদের মেধা বিকাশ ও পড়াশোনায় নেতিবাচক প্রভাব ফেলে বলে মনে করেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। পাশাপাশি দুর্গম চর এলাকায় ভারি বৃষ্টি বা বন্যার মতো দুর্যোগের পর রাস্তাঘাট ও যাতায়াত ব্যবস্থা ভেঙে পড়ায় দুর্গম চরাঞ্চলের শিশুদের পক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছানো অসম্ভব হয়ে পড়ে। বিদ্যালয়ের দূরবর্তী অবস্থান, দুর্গম যোগাযোগ ব্যবস্থা, অভিভাবকদের দারিদ্রতা,শিক্ষা অর্জনকে ব্যয় সাপেক্ষ মনে করা, শিশুদের ভবিষ্যৎ সম্পর্কে অস্পষ্টতা এবং ফসলের মাঠ ও নদীতে ইলিশ পড়ার সময় মৌসুমী শিশু শ্রমে লোভনীয় আয়ের সুযোগ, অভিভাবকদের অসচেতনতায় শিশুদের বিদ্যালয় থেকে জীবন সংগ্রামের দিকে টেনে নিচ্ছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, ২০২৫ সালে প্রাথমিকে বালক ৯৯ দশমিক ৫৭ শতাংশ ও বালিকা ৯৯ দশমিক ৫৯ শতাংশ শিশু ভর্তির তথ্যে ৪ দশমিক ৩২ শতাংশ ঝওে পড়ার হার দেখানো হয়েছে। বিদ্যালয়গুলোর দেয়া তথ্যমতে শতভাগ ভর্তি দেখানো হলেও বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ব্যতিত ভর্তিযোগ্য কিন্তু ভর্তি হয়নি এমন শিশুর তালিকায় দেখানো হয়েছে বালক বালিকা মোট ২০৮ জন।এদিকে মাধ্যমিক শিক্ষা অফিসে কর্মরতদের জানা নেই ঝরেপড়া শিক্ষার্থীর সংখ্যা। অফিস সহকারী মোর্শেদা বলেন, ঝরে পড়া শিক্ষার্থীদের ডকুমেন্টস বা কোনো তালিকা আমাদের কাছে নেই। তবে শিক্ষা সংশ্লিষ্টরা জানান, চরফ্যাশন উপজেলায় ৬হাজার ২৯৬টি নৌকা ও ট্রলার রয়েছে। এসব জেলে ট্রলারে ১২ থেকে ১৪ বছরের হাজারো শিশু প্রতিদিন নদী ও সাগরে যাচ্ছে মৎস্য শিকারের জন্য। এসব ট্রলার-নৌকায় মৎস্য শিকারের কাজ করছে ৪৩ হাজার ২৮৫ জন জেলে। এই জেলেদের কাজে সহযোগিতার জন্য নিজের শিশু সন্তান অথবা বেতনে রাখা শিশু শ্রমিকদের নিয়ে এসব ট্রলার ও নৌকায় করে জীবনের ঝুঁকি নিয়ে নদী খাল ও সাগরে মৎস্য শিকারে যাচ্ছে জেলেরা। এছাড়াও উপজেলার মোট ৩৩টি ইটভাটা রয়েছে যার ১৬টি বৈধ ও ১৭টি অবৈধভাবে চালাচ্ছে কর্তৃপক্ষ। এসব ইটভাটায় অন্তত ৫০ জনের বেশি শিশুকে দিয়ে মৌসুমী চুক্তিতে কাজ করাচ্ছেন ভাটা মালিকরা এছাড়াও ধানের মৌসুমে হাজারো শিশু শ্রমিক দিয়ে ধান কাটানো হয় বলে বিদ্যালয়ের শিক্ষকরা জানান। চর কুকরি-মুকরি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুসেন দত্ত বলেন, বিদ্যালয়ে বছরের শুরুতে ২৯০ জন শিক্ষার্থী ভর্তি হলেও বছর শেষে ২২২ জন শিক্ষার্থী পাওয়া গেছে। তিনি জানান, ৬ষ্ঠ শ্রেণিতে ১১ জন, ৭ম শ্রেণিতে ২০ জন, ৮ম শ্রেণিতে ১৮ জন, নবম শ্রেণিতে ১০ জন ও ১০ম শ্রেণিতে ১০ জন শিক্ষার্থী ঝরে পড়েছে। যার মধ্যে নবম ও ১০ম শ্রেণির প্রায় ১৫ জন শিক্ষার্থী বাল্যবিয়ের শিকার হয়েছে বলেও জানান এ শিক্ষক। ঢালচর মাধ্যমিক বিদ্যালয়ে ৮ম, ৯ম ও ১০ম শ্রেণির ১৫ জন শিক্ষার্থী বাল্যবিয়ের শিকার হয়ে বিদ্যালয় থেকে ঝরে পড়ে। তিনি জানান, ঢালচর নদী ভাঙনের কারণে চরফ্যাশনের মূল ভূখণ্ডে রসুলপুর ৮ কপাটে একটি শাখা স্থানান্তর করা হয়েছে। ভাঙন কবলিত চরের বিদ্যালয়ে ৩০-৩৫ জন শিক্ষার্থী রয়েছে।
চরফ্যাশন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল খায়ের বলেন, বিদ্যালয়গুলোতে ২৫ ভাগ শিক্ষার্থী ঝরে পড়েছে। বর্তমানে শহর এলাকায় ঝরে পড়ার হার কম থাকলেও চর এলাকায় ঝরেপড়া অসংখ্য শিক্ষার্থী রয়েছে। অভাবগ্রস্থ দরিদ্র পরিবারের শিক্ষার্থীরা ঝরে পড়ছে। উপকূল ও চরাঞ্চলীয় এলাকায় অভিভাবক সমাবেশের মাধ্যমে সচেতনতা সৃষ্টি করে শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ বলেন, জলবায়ু  পরিবর্তনের কারণে চরাঞ্চল ও উপকূলীয় এলাকার শিশুরা সবচেয়ে বেশি ঝুঁকির মুখে রয়েছে।  যা তাদের শিক্ষাজীবনকে পিছিয়ে দিচ্ছে। এসব শিশুদের সুরক্ষায় তাদের শিক্ষা স্বাস্থ্য,আর্থিক প্রণোদনা ও যোগাযোগ উন্নয়নের পাশাপাশি নিরাপদ আশ্রয় এবং নিরাপদ সুপেয় পানি স্যানিটেশন ব্যবস্থাসহ জলবায়ু সহনশীল শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করতে হবে এবং শিক্ষক জনপ্রতিনিধিদের নিয়ে বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতা বাড়ানো হবে। 





লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...