অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ | ৮ই আশ্বিন ১৪৩৩

ভোলায় ইসলামী ব্যাংক রক্ষার দাবিতে সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ সমাবেশ

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৩শে সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:১৮

remove_red_eye

৩৬

বাংলার কণ্ঠ প্রতিবেদক :  ইসলামী ব্যাংককে ‘লুটেরা’দের হাত থেকে রক্ষা, গ্রাহকদের আমানতের নিরাপত্তা নিশ্চিত এবং ব্যাংককে অনিয়ম-দুর্নীতিমুক্ত রাখার দাবিতে ভোলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে ইসলামী ব্যাংকের ভোলা সচেতন গ্রাহক ফোরাম এর উদ্যোগে শহরের  মহাজন পট্টি এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার গ্রাহক ও সাধারণ মানুষ অংশ নেন।
 এ সময় অংশগ্রহণকারীরা ইসলামী ব্যাংকের স্বার্থ রক্ষা, গ্রাহকদের আমানতের নিরাপত্তা নিশ্চিত এবং ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখার দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ইসলামী ব্যাংক দেশের অন্যতম বৃহৎ আর্থিক প্রতিষ্ঠান। ব্যাংকটির স্বাভাবিক কার্যক্রম ও গ্রাহকদের স্বার্থ রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে ব্যাংককে অনিয়ম ও দুর্নীতিমুক্ত রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।
সমাবেশে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম, ভোলার জেলা আহ্বায়ক অধ্যাপক আমির হোসেন, সদস্য সহকারী অধ্যাপক কামাল উদ্দিন, সরকারি অধ্যাপক মাওলানা হাসনাইন আহমেদ, মো. রিপন, মো. ইমরান ও মো. হাসানসহ ফোরামের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে ভোলায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে ভোলায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ফিশিংবোটের ইঞ্জিন বিকল হয়ে ৫দিন ধরে সাগরে ভাসছে ১৮জেলে উদ্ধারে আসেনি কেউ

ফিশিংবোটের ইঞ্জিন বিকল হয়ে ৫দিন ধরে সাগরে ভাসছে ১৮জেলে উদ্ধারে আসেনি কেউ

নজরুল বর্ষের প্রতিযোগিতায় ছয়টি প্রথম পুরস্কারসহ কুঞ্জেরহাট আল-হিকমা মডেল মাদরাসার সেরা সাফল্য

নজরুল বর্ষের প্রতিযোগিতায় ছয়টি প্রথম পুরস্কারসহ কুঞ্জেরহাট আল-হিকমা মডেল মাদরাসার সেরা সাফল্য

লালমোহনে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতিমূলক সভা

লালমোহনে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতিমূলক সভা

মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ

মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ

রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী

মেলানিয়ার সঙ্গে ডা. জুবাইদার সাক্ষাৎ: আলোচনায় শিশুদের ভবিষ্যৎ ও প্রযুক্তি

মেলানিয়ার সঙ্গে ডা. জুবাইদার সাক্ষাৎ: আলোচনায় শিশুদের ভবিষ্যৎ ও প্রযুক্তি

বিশ্বমঞ্চে জনস্বার্থ ও দেশের মর্যাদাকে অগ্রাধিকার দিচ্ছেন প্রধানমন্ত্রী : মাহদী আমিন

বিশ্বমঞ্চে জনস্বার্থ ও দেশের মর্যাদাকে অগ্রাধিকার দিচ্ছেন প্রধানমন্ত্রী : মাহদী আমিন

সিএনজিচালিত গণপরিবহনের ভাড়া বাড়ালে ব্যবস্থা: সড়কমন্ত্রী

সিএনজিচালিত গণপরিবহনের ভাড়া বাড়ালে ব্যবস্থা: সড়কমন্ত্রী

আরও...