লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ২৩শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৬
৯১
আকবর জুয়েল, লালমোহন : ভোলার লালমোহনে প্রধানমন্ত্রী ঘোষিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সিফাত বিন সাদেকের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. রেজওয়ানুল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবু মাহমুদ তালহা, উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, পৌরসভা বিএনপির সভাপতি সাদেক মিয়া জান্টু, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুল হক ও ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সভাপতি মাওলানা রাশেদ।
এছাড়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ মার্জিয়া, পল্লি উন্নয়ন কর্মকর্তা রীমা আক্তার, যুব উন্নয়ন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পলাশ সমাদ্দার, উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা সভায় উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি ও ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম জোরদার করতে লালমোহন উপজেলাকে পাঁচটি অংশে ভাগ করে পাঁচজন ফোকাল পয়েন্ট কর্মকর্তা নির্ধারণ করা হয়েছে। তাঁদের নেতৃত্বে পুরো উপজেলায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা ও নিয়মিত মনিটরিং করা হবে।
এ কর্মসূচির অংশ হিসেবে আগামী শনিবার উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানের আঙিনা পরিষ্কার করা হবে। পাশাপাশি ইউনিয়নের বাজারসহ যেসব এলাকায় ডেঙ্গুবাহী মশার প্রজনন ও উপদ্রব বেশি, সেসব স্থান নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা ও মনিটরিংয়ের ব্যবস্থা করা হবে। পৌরসভা, ইউনিয়ন পরিষদ এবং সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ে প্রচার-প্রচারণাও চালানো হবে।
পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে ভোলায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
ভোলায় ইসলামী ব্যাংক রক্ষার দাবিতে সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ সমাবেশ
ফিশিংবোটের ইঞ্জিন বিকল হয়ে ৫দিন ধরে সাগরে ভাসছে ১৮জেলে উদ্ধারে আসেনি কেউ
নজরুল বর্ষের প্রতিযোগিতায় ছয়টি প্রথম পুরস্কারসহ কুঞ্জেরহাট আল-হিকমা মডেল মাদরাসার সেরা সাফল্য
মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ
রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী
মেলানিয়ার সঙ্গে ডা. জুবাইদার সাক্ষাৎ: আলোচনায় শিশুদের ভবিষ্যৎ ও প্রযুক্তি
বিশ্বমঞ্চে জনস্বার্থ ও দেশের মর্যাদাকে অগ্রাধিকার দিচ্ছেন প্রধানমন্ত্রী : মাহদী আমিন
সিএনজিচালিত গণপরিবহনের ভাড়া বাড়ালে ব্যবস্থা: সড়কমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত