অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

ভোলায় তোফায়েল আহমেদের ৭৮তম জন্ম দিন উপলক্ষে আলোচনা ও দোয়া মোনাজাত

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২২শে অক্টোবর ২০২০ রাত ০৯:৩০

remove_red_eye

৬৮২

বাংলার কণ্ঠ প্রতিবেদক: ভোলায় আলোচনা ও দোয়া মোনাজাতের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আওয়ামী লীগের প্রবীণ  নেতা সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের ৭৮তম জন্মদিন পালিত হয়েছে। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার  ভোলা সদর উপজেলা হল রুমে জেলা আওয়ামী লীগ আয়োজিত অনুষ্ঠানে দুর্যোগ পূর্ণ আবাহাওয়া উপেক্ষা করে আওয়ামী লীগ ও বিভিন্ন অংগ সংগঠনের নেতাকর্মীরা অংশ নিয়েছেন।

জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি দোস্ত মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় টেলিকনফারেন্সে অংশ নিয়ে তোফায়েল আহমেদ বলেন, আমার জীবনের শ্রেষ্ঠ দিন ১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারি। কারণ সেদিন শেখ মুজিবুর রহমানকে রেসকোর্স ময়দানে ১০ লক্ষ মানুষের সমাবেশে ‘বঙ্গবন্ধু উপাধীতে ভুষিত করেছি। তোফায়েল আহমেদ আরও বলেন, আমার জীবন ধন্য, আমি বঙ্গবন্ধুর মত একজন মহান নেতার স্নেহ, আদর ও ভালবাসা পেয়েছি। আমার জীবনে আর কিছু চাওয়া পাওয়ার নেই। বাকী জীবনটা বাংলাদেশের মানুষের সেবায় উৎসর্গ করলাম। আমার সকল প্রাপ্তি বঙ্গবন্ধুকে নিয়ে। এ সময় তিনি বঙ্গবন্ধুর সঙ্গে তার জীবনের বিভিন্ন স্মৃতিময় মুহূর্ত তুলে ধরেন।

ভোলা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি দোস্ত মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অংশ নেন
জেলা আওয়ামী লীগ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মমিন টুলু, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোঃ মোশারফ হোসেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি হামিদুল হক বাহালুল, যুগ্ন সম্পাদক জহুরুল ইসলাম নকিব, সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব,সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মো: ইউনুস, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার শফিকুল ইসলাম সহ শীর্ষ নেতৃবৃন্দ। দুর্যোগ পূর্ণ আবাহাওয়া উপেক্ষা করে আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আলোচনা শেষে দোয়া মোনাজাতে অংশ নিয়েছেন। দোয়া মোনাজাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়। এছাড়া করোনা থেকে দেশবাসীসহ বিশ্ববাসীকে রক্ষা করার জন্যও দোয়া করা হয়।

ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

আরও...