অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ | ৮ই আশ্বিন ১৪৩৩

প্রধানমন্ত্রীর কথাও শুনুন, বিরোধী দলের কথাও শুনুন : সাংবাদিকদের ডা. শফিকুর

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৩শে সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৫৫

remove_red_eye

৪৭

প্রধানমন্ত্রীর পাশাপাশি বিরোধী দলের বক্তব্যও গণমাধ্যমে তুলে ধরার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর ইন্টারভিউ আপনারা নেন না কেন? আমারও প্রশ্ন- মাঝে মাঝে প্রধানমন্ত্রীর ইন্টারভিউ আপনারা নেন না কেন? আমি তো দিয়েছি। অনেক দিয়েছি।’

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে জামায়াত বিটের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।ডা. শফিকুর রহমান বলেন, দেশি-বিদেশি অনেকেরই দেশের পরিস্থিতি এবং বিরোধী দলের চিন্তাভাবনা জানার আগ্রহ থাকে। এ কারণে সরকারের পাশাপাশি বিরোধী দলের বক্তব্যও গণমাধ্যমে আসা প্রয়োজন।তিনি বলেন, ‘উনার (প্রধানমন্ত্রীর) কথাগুলো তো জাতির শোনা দরকার। আমাদেরটাও শোনা দরকার। আমার চেয়ে আগে উনার ভাবনা দরকার কারণ এখন রাষ্ট্রের দায়িত্ব উনার ওপরে।’সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ভবিষ্যতে তিনি নিজেও প্রয়োজন অনুযায়ী গণমাধ্যমে কথা বলবেন। তবে একসঙ্গে অনেক সাক্ষাৎকার দেওয়ার বিষয়েও তিনি একটি ভারসাম্য রাখার কথা বলেন।বিরোধীদলীয় নেতা বলেন, ‘দিলেও মুসিবত, না দিলেও মুসিবত। এইটার মাঝখানে একটা যুক্তিসংগত কিছু একটা করা হবে ইনশাআল্লাহ।’

মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ

মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ

রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী

মেলানিয়ার সঙ্গে ডা. জুবাইদার সাক্ষাৎ: আলোচনায় শিশুদের ভবিষ্যৎ ও প্রযুক্তি

মেলানিয়ার সঙ্গে ডা. জুবাইদার সাক্ষাৎ: আলোচনায় শিশুদের ভবিষ্যৎ ও প্রযুক্তি

বিশ্বমঞ্চে জনস্বার্থ ও দেশের মর্যাদাকে অগ্রাধিকার দিচ্ছেন প্রধানমন্ত্রী : মাহদী আমিন

বিশ্বমঞ্চে জনস্বার্থ ও দেশের মর্যাদাকে অগ্রাধিকার দিচ্ছেন প্রধানমন্ত্রী : মাহদী আমিন

সিএনজিচালিত গণপরিবহনের ভাড়া বাড়ালে ব্যবস্থা: সড়কমন্ত্রী

সিএনজিচালিত গণপরিবহনের ভাড়া বাড়ালে ব্যবস্থা: সড়কমন্ত্রী

তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয়

তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয়

এবার বাড়ল লঞ্চ ভাড়া

এবার বাড়ল লঞ্চ ভাড়া

স্থানীয় সরকার নির্বাচন আগামী বছরের প্রথম দিকে শুরু, ৬ জুনের মধ্যে শেষ

স্থানীয় সরকার নির্বাচন আগামী বছরের প্রথম দিকে শুরু, ৬ জুনের মধ্যে শেষ

বাসের পর এবার বাড়ল লঞ্চ ভাড়া

বাসের পর এবার বাড়ল লঞ্চ ভাড়া

আরও...