বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৩শে সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০:৪৩
৬
গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি
বাংলার কন্ঠ প্রতিবেদক : ভোলার দৌলতখানে যৌতুক না দেওয়ায় আখি আক্তার (১৮) নামে এক গৃহবধূ কে এসিড নিক্ষেপে ঝলসে দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় মঙ্গলবার এসিড দগ্ধ ওই নারীকে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।অন্যদিকে ভুক্তভোগীর স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ।
ঘটনাটি উপজেলার ৩ নং উত্তর জয়নগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চালতাতলি এলাকার মাঝি বাড়িতে এ ঘটে।
ভুক্তভোগী ও তাঁর পরিবারের অভিযোগ, প্রায় পাঁচ মাস আগে একই এলাকার হাছনাইন আহমেদ মুছার সঙ্গে আখির বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য তাঁকে চাপ দেওয়া হচ্ছিল। এ নিয়ে তাঁকে মারধর ও মানসিক নির্যাতনও করা হতো। বিষয়টি নিয়ে দুই পরিবারের সদস্যরা একাধিকবার মীমাংসার চেষ্টা করলেও কোনো সমাধান হয়নি।
ভুক্তভোগীর অভিযোগ, গত শুক্রবার
(১৮ সেপ্টেম্বর)রাতে তিনি ঘুমের জন্য শুয়ে ছিলেন। এ সময় তাঁর স্বামী এসিড এনে তাঁর বুকে ঢেলে দেন। পরে তাঁকে দুই দিন ওই বাড়িতে আটকে রাখা হয়। সুযোগ পেয়ে সেখান থেকে পালিয়ে বাবার বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের বিষয়টি জানান তিনি। পরে তাঁকে আজ ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডা. সাদ্দাম হোসেন জানান, এসিডে দগ্ধ এক নারী বার্ন ইউনিটে ভর্তি রয়েছেন। তাঁর চিকিৎসা চলছে।
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফকরুল ইসলাম জানান, এখনো ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে বিষয়টি জানার পর ভুক্তভোগীর স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে।
ভোলায় জেলা পুলিশের আগস্ট মাসের অপরাধ পর্যালোচনা সভা
চরফ্যাশনে ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার প্রতিবাদে সংবাদ সম্মেলন
ভোলায় পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে নিখোঁজের ৩ দিন পর খাল থেকে শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার
ভোলার বিশিষ্ট কাঠ ব্যবসায়ী আবুল কালাম আর নেই
ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত
ভোলায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচার ও সংগীতানুষ্ঠান
ভোলায় শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি ও পুষ্টি বিষয়ে সচেতনতামূলক সভা
জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত