অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ | ৮ই আশ্বিন ১৪৩৩


ভোলায় জেলা পুলিশের আগস্ট মাসের অপরাধ পর্যালোচনা সভা


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৩শে সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০:৪১

remove_red_eye

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা জেলা পুলিশের আগস্ট-২০২৬ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
 মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ভোলার পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার।  সভার শুরুতে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও আগস্ট মাসের অপরাধ চিত্র তুলে ধরেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. সোহান সরকার।
সভায় অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার, ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার, সাইবার অপরাধ নিয়ন্ত্রণ, ওয়ারেন্ট তামিল এবং স্পর্শকাতর মামলার দ্রুত তদন্ত ও নিষ্পত্তির অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
এ সময় পুলিশ সুপার সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধ দমনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
এদিকে আগস্ট মাসে পেশাগত দায়িত্ব পালনে বিশেষ অবদান ও কর্মদক্ষতার স্বীকৃতিস্বরূপ জেলা পুলিশের বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ কর্মকর্তাদের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেন পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আহসানুজ্জামান, জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জ, ডিবি ও জেলা বিশেষ শাখার কর্মকর্তাসহ বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।