অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ | ৬ই আশ্বিন ১৪৩৩

ভোলায় কমিউনিটি পুলিশ অনূর্ধ্ব-২০ কাবাডি চ্যাম্পিয়নশিপ

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২১শে সেপ্টেম্বর ২০২৬ রাত ১০:১৭

remove_red_eye

১৪

বোরহানউদ্দিনকে হারিয়ে নারী-পুরুষ দুই বিভাগেই ভোলা জেলা দল চ্যাম্পিয়ন

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় উৎসবমুখর পরিবেশে কমিউনিটি পুলিশ অনূর্ধ্ব-২০ কাবাডি চ্যাম্পিয়নশিপে বোরহানউদ্দিনকে হারিয়ে নারী ও পুরুষ—দুই বিভাগেই চ্যাম্পিয়ন হয়েছে ভোলা জেলা দল। সোমবার বিকালে ভোলা পুলিশ লাইন্স মাঠে জেলা কমিউনিটি পুলিশ ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে আয়োজিত এ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। টান টান উত্তেজনা পূর্ন খেলায় নারী বিভাগের ফাইনালে বোরহানউদ্দিন দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় ভোলা। এরপর পুরুষ বিভাগের ফাইনালেও বোরহানউদ্দিনকে হারিয়ে শিরোপা নিশ্চিত করে ভোলার দল। ফলে একই প্রতিযোগিতায় নারী ও পুরুষ—দুই বিভাগেই চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করে তারা। পরপর দুই ফাইনালে জয় পাওয়ার পর ট্রফি হাতে মাঠেই আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠেন ভোলার খেলোয়াড়রা। 
সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভোলা জেলার পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার, ভোলা জেলা বিজেপির সভাপতি আমিরুল ইসলাম রতন,ভোলা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির সোপান, ভোলা জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা ইয়ারুল আলম লিটন, জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা মো: নজরুল ইসলাম,  সাবেক অধ্যক্ষ খালেদা খানম, প্রেস ক্লাব সভাপতি নজরুল হক অনু, ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মিজানুর রহমান মাসুদ, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোনতাসির আলম চৌধুরী রবিন,  জেলা প্রশাসন, পুলিশ, কমিউনিটি পুলিশ ও ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থেকে বিজয়ী ও অংশগ্রহণকারী খেলোয়াড়দের মাঝে ট্রফি, ক্রেস্ট ও পুরস্কার বিতরণ করেন। আয়োজকরা  জানান, ক্রীড়ার মাধ্যমে তরুণ সমাজকে সুস্থ, শৃঙ্খলাবদ্ধ ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পাশাপাশি পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা ও সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জেলা পুলিশের মাঠে আয়োজিত প্রতিযোগিতায় জেলার সাতটি থানার নারী ও পুরুষ কাবাডি দল অংশ নেয়।

ভোলায় মেঘনার তীব্র ভাঙ্গনে আতঙ্কে হাজারো মানুষ

ভোলায় মেঘনার তীব্র ভাঙ্গনে আতঙ্কে হাজারো মানুষ

তজুমুদ্দিনে দেশীয় অস্ত্র-গোলাবারুদসহ আটক-৩

তজুমুদ্দিনে দেশীয় অস্ত্র-গোলাবারুদসহ আটক-৩

ভোলায় পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বনায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচী পালিত

ভোলায় পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বনায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচী পালিত

অসুস্থ যুবদল নেতা রফিকুলের পাশে স্পিকার মেজর হাফিজ, দিলেন চিকিৎসা সহায়তা

অসুস্থ যুবদল নেতা রফিকুলের পাশে স্পিকার মেজর হাফিজ, দিলেন চিকিৎসা সহায়তা

নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী, ইস্তাম্বুলে যাত্রাবিরতি

নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী, ইস্তাম্বুলে যাত্রাবিরতি

বেকারত্ব দূর করতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় অধিক গুরুত্ব দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

বেকারত্ব দূর করতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় অধিক গুরুত্ব দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

শিক্ষা ও প্রযুক্তি আদান-প্রদানের মাধ্যমেই বজায় থাকবে বাংলাদেশ-চীন বন্ধুত্ব: শিক্ষামন্ত্রী

শিক্ষা ও প্রযুক্তি আদান-প্রদানের মাধ্যমেই বজায় থাকবে বাংলাদেশ-চীন বন্ধুত্ব: শিক্ষামন্ত্রী

বাড়ানোর পরও বাংলাদেশে জ্বালানি তেলের দাম অনেক কম: রিজভী

বাড়ানোর পরও বাংলাদেশে জ্বালানি তেলের দাম অনেক কম: রিজভী

এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে

এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে

আরও...