অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২১শে সেপ্টেম্বর ২০২৬ | ৬ই আশ্বিন ১৪৩৩


ভোলায় মেঘনার তীব্র ভাঙ্গনে আতঙ্কে হাজারো মানুষ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২১শে সেপ্টেম্বর ২০২৬ রাত ০৯:১৭

remove_red_eye

১৪

হাসনাইন আহমেদ মুন্না : ভোলার মেঘনা নদীর ভাঙ্গন তীব্র আকার ধারণ করেছে। গত বেশ কয়েকদিন ধরে সদর উপজেলার শিবপুর ইউনিয়ন ও দৌলতখান উপজেলার মেদুয়া ইউনিয়নজুড়ে প্রচন্ড ভাঙ্গন দেখা দিয়েছে । নদী তীরে জিও ব্যাগ স্থাপন করেও ভাঙ্গন রোধ করা যাচ্ছে না। প্রমত্তা মেঘনার করাল গ্রাসে ইতোমধ্যে বিলীন হয়েছে হাট-বাজার, ফসলি জমিসহ বিস্তীর্ণ জনপথ। একইসাথে হুমকির মুখে পড়েছে ভোলা শহর রক্ষা বাঁধ। পরিস্থিতিতে এমন ভয়াবহ যে গত ৯ সেপ্টেম্বর বুধবার রাতে সদরের শিবপুর ইউনিয়নের শান্তির হাট সংলগ্ন বালুরমাঠ এলাকায় মেঘনা নদীর তীর ধসে এক বিজিবি সদস্যসহ দুইজন পানিতে তলিয়ে যায়। পরে মেঘনা নদী থেকে তাদের লাশ উদ্ধার হয়।তাই ভাঙ্গন প্রতিরোধে ব্লকের মাধ্যমে টেকসই নদী তীর সংরক্ষণের দাবি জানিয়েছে স্থানীয়রা। স্থানীয়রা জানান, প্রমত্তা মেঘনা নদীর ভাঙ্গনে ভোলায় প্রতিবছরই ভিটে-মাটি হারায় বহু পরিবার। তবে এ বছর যেন মেঘনা আরো ভয়ংকর রূপ ধারণ করেছে । বর্ষার শুরু থেকেই সদরের শীবপুর এবং মেদুয়া ইউনিয়নের প্রায় ৪ কিলোমিটার এলাকায় নদীর ভাঙ্গন বেড়েছে। এর মধ্য শিবপুরের ভোলার খাল ও শান্তিরহাট এলাকায় ভাঙ্গনের মাত্রা সবচেয়ে বেশি। উত্তাল নদী বক্ষে হারিয়ে যাচ্ছে বসতঘর, ফসলী জমি, দোকানপাট, হাট-বাজার বিভিন্ন এলাকাসহ বহু স্থাপনা। শিবপুর ইউনিয়নের ভোলার খাল এলাকার মৎস্য ব্যবসায়ী মোঃ আলামিন ও জুবায়ের হোসেন বলেন, ইতোমধ্যে এই এলাকার মানুষ কয়েক দফায় পানি উন্নয়ন বোর্ডের অফিস ঘেরাও করেছে। জেলা শহর থেকে মাত্র সাড়ে ৩ কিলোমিটার দূরে মেঘনার এমন ভয়ানক ভাঙ্গনে আতঙ্কিত এই অঞ্চলের মানুষ। বাঁধ ভেঙে গেলে জেলা শহর প্লাবিত হওয়ার প্রবল আশঙ্কার কথা উল্লেখ করেন তারা। একই এলাকার বাসিন্দা মোঃ মনিরুল ইসলাম বলেন, শিবপুর এবং মেদুয়া ইউনিয়নে সরাসরি নদী ভাঙ্গন হুমকিতে রয়েছে প্রায় ৩০ হাজার মানুষ। বিশেষ করে গত তিন চার বছর কয়েক হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে নদী ভাঙ্গনে। এখনই নদী ভাঙ্গন রোধে কার্যকর পদক্ষেপ না নিলে বড় ধরনের বিপর্যয় ঘটবে। মেদুয়া ইউনিয়নের মাঝিরহাট এলাকার ভেরি বাঁধের বাসিন্দা দেলোয়ার হোসেন নদী ভাঙ্গনের শিকার হয়ে স্ত্রী সন্তান নিয়ে কোনরকমে আশ্রয় নিয়েছেন বাঁধের পাশে । দেলোয়ার হোসেন বলেন, গত বছর নদী ভাঙ্গনের শিকার হয়ে এখানে আশ্রয় নিয়েছেন তিনি। এক সময় গেরস্থ কাজ করলেও এখন তিনি সর্বহারা। বর্তমানে দিনমজুরের কাজ করে সংসার চালাচ্ছেন

গনি মাঝি বলেন, যত দিন যায়, তত নদী বসত ঘরের কাছে চলে আসছে। এভাবে ভাঙতে থাকলে বসত বাড়ি কিছুই থাকবে না বলে জানান তিনি। শিবপুরের মেঘনা পাড়ের কালীকীর্তি কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি মোঃ সাইদুর রহমান নিজাম বলেন, গত বছর প্রায় ১ মাইল দূরে ছিল ক্লিনিক থেকে নদীর দূরত্ব। কিন্তু বর্তমানে প্রায় ২’শ হাতের মধ্যে নদী চলে এসেছে। বিশেষ করে এই কালীকীর্তি থেকে মেদুয়া ইউনিয়নের মাঝিরহাট পর্যন্ত নদী বেশি ভাঙছে। বাঁধ থেকে নদীর দূরত্ব কোথাও ১০০ হাত আবার কোথাও ৫০ হাতের মধ্যে রয়েছে। ভাঙ্গন রোধে এখনি টেকসই পদক্ষেপ গ্রহণের দাবি জানান তিনি। এদিকে পানি উন্নয়ন বোর্ড বলছে, ভাঙ্গন রোধে ৬’শ ২৫ কোটি টাকার একটি প্রকল্প চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন হলে স্থায়ীভাবে নদী ভাঙ্গন বন্ধ করা যাবে।

ভোলা পানি উন্নয়ন বোর্ড (১) এর নির্বাহী প্রকৌশলী মো. জিয়া উদ্দীন আরিফ জানান, গত ৪৮ বছরে ভোলায় ২’শ ৫৬ বর্গ কিলোমিটার এলাকা নদীগর্ভে বিলীন হয়েছে ।শিবপুর এবং মেদুয়া এলাকায় দীর্ঘদিন ধরে নদী ভাঙ্গনের প্রবণতা রয়েছে। দিন দিন এর তীব্রতা বৃদ্ধি পাচ্ছে। তবে ভাঙ্গন স্থিতিশীল করে রাখতে আমরা সচেষ্ট রয়েছি। বিভিন্ন পয়েন্টে মেঘনা নদীর ভাঙ্গন হচ্ছে। শুধুমাত্র শিবপুরের মাছঘাট এলাকায় গত এক বছরে বছরে প্রায় ২’শ মিটার এলাকা নদীর গর্ভে বিলীন হয়েছে।

জিয়া উদ্দীন আরিফ আরো জানান, ভাঙ্গন পুরোপুরিভাবে বন্ধ করার জন্য ৪ কিলোমিটার নদী তীর সংরক্ষণ কাজ ও ৬ কিলোমিটার বাঁধ পুনর্বাসন কাজ অন্তর্ভুক্ত করে ৬’শ ২৫ কোটি টাকার একটি প্রকল্প প্রণয়ন করা হয়েছে। প্রকল্পটি বর্তমানে পরিকল্পনা কমিশনে প্রক্রিয়াধীন রয়েছে বলে উল্লেখ করেন তিনি ।





ভোলায় কমিউনিটি পুলিশ অনূর্ধ্ব-২০ কাবাডি চ্যাম্পিয়নশিপ

ভোলায় কমিউনিটি পুলিশ অনূর্ধ্ব-২০ কাবাডি চ্যাম্পিয়নশিপ

তজুমুদ্দিনে দেশীয় অস্ত্র-গোলাবারুদসহ আটক-৩

তজুমুদ্দিনে দেশীয় অস্ত্র-গোলাবারুদসহ আটক-৩

ভোলায় পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বনায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচী পালিত

ভোলায় পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বনায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচী পালিত

অসুস্থ যুবদল নেতা রফিকুলের পাশে স্পিকার মেজর হাফিজ, দিলেন চিকিৎসা সহায়তা

অসুস্থ যুবদল নেতা রফিকুলের পাশে স্পিকার মেজর হাফিজ, দিলেন চিকিৎসা সহায়তা

নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী, ইস্তাম্বুলে যাত্রাবিরতি

নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী, ইস্তাম্বুলে যাত্রাবিরতি

বেকারত্ব দূর করতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় অধিক গুরুত্ব দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

বেকারত্ব দূর করতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় অধিক গুরুত্ব দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

শিক্ষা ও প্রযুক্তি আদান-প্রদানের মাধ্যমেই বজায় থাকবে বাংলাদেশ-চীন বন্ধুত্ব: শিক্ষামন্ত্রী

শিক্ষা ও প্রযুক্তি আদান-প্রদানের মাধ্যমেই বজায় থাকবে বাংলাদেশ-চীন বন্ধুত্ব: শিক্ষামন্ত্রী

বাড়ানোর পরও বাংলাদেশে জ্বালানি তেলের দাম অনেক কম: রিজভী

বাড়ানোর পরও বাংলাদেশে জ্বালানি তেলের দাম অনেক কম: রিজভী

এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে

এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে

আরও...