বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২১শে সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৫৪
৩৬
সংক্রামক রোগ হামের উপসর্গে সারাদেশে (রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) গত ২৪ ঘণ্টায় আরও ছয়জন শিশু প্রাণ হারিয়েছে।
এই সময়ের মধ্যে নতুন রোগী শনাক্ত হয়েছে আরও এক হাজার ৩০৫ জন।
সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে সোমবার পর্যন্ত হাম ও উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা ১০৬৩ জন। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ১০১ জন এবং হাম সন্দেহে ৯৬২ জন।
স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদন বলছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে মারা যাওয়া ছয় শিশুর মধ্যে ঢাকা বিভাগের দুজন, সিলেটের দুজন, চট্টগ্রামের একজন এবং বরিশালের একজন রয়েছে।
অন্যদিকে গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে নিশ্চিত হাম রোগী ৮৪ জন এবং হামের উপসর্গ রয়েছে ১ হাজার ২২১ জনের শরীরে।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ১ হাজার ৬৮১ জন। এর মধ্যে নিশ্চিত হাম রোগী ২০ হাজার ৬৪৬ জন এবং হামের উপসর্গ রয়েছে ১ লাখ ৮১ হাজার ৩৫ জনের শরীরে।
অন্যদিকে চলতি বছরে মোট ১ লাখ ৫৯ হাজার ৮০৪ জন শিশু হাম ও এর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ৫৩ হাজার ৪৪৮ জন।
অসুস্থ যুবদল নেতা রফিকুলের পাশে স্পিকার মেজর হাফিজ, দিলেন চিকিৎসা সহায়তা
নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী, ইস্তাম্বুলে যাত্রাবিরতি
বেকারত্ব দূর করতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় অধিক গুরুত্ব দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির
শিক্ষা ও প্রযুক্তি আদান-প্রদানের মাধ্যমেই বজায় থাকবে বাংলাদেশ-চীন বন্ধুত্ব: শিক্ষামন্ত্রী
বাড়ানোর পরও বাংলাদেশে জ্বালানি তেলের দাম অনেক কম: রিজভী
এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে
বিশ্ববাজারে আরও কমল তেলের দাম, ১১ দিনের মধ্যে সর্বনিম্ন
গাজী নজরুলের বিরুদ্ধে এজাহারে যা বলা হয়েছে
ইমরান খানের ৩ বোনই আটক
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত