পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খানের পরিবারে আবারও আটকাদেশের ঘটনা ঘটেছে। এবার তার আরও দুই বোন উজমা খান ও নোরিন নিয়াজিকে ৩০ দিনের জন্য আটক করেছে কর্তৃপক্ষ।
বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২১শে সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৫৩
৩৮
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খানের পরিবারে আবারও আটকাদেশের ঘটনা ঘটেছে। এবার তার আরও দুই বোন উজমা খান ও নোরিন নিয়াজিকে ৩০ দিনের জন্য আটক করেছে কর্তৃপক্ষ।
এর এক দিন আগে ইমরানের আরেক বোন আলিমা খানকেও ৩০ দিনের জন্য আটক বা গ্রেপ্তারের নির্দেশ দিয়েছিলেন লাহোরের ডেপুটি কমিশনার মুহাম্মদ আলী ইজাজ।
দ্য ডনের প্রতিবেদনে বলা হয়েছে, ২০ সেপ্টেম্বরের এক আদেশে পাঞ্জাবের জনশৃঙ্খলা রক্ষা অধ্যাদেশ-১৯৬০-এর আওতায় উজমা ও নোরিনকে ৩০ দিনের জন্য আটক রাখার নির্দেশ দেওয়া হয়।
লাহোরের ডিসি কার্যালয়ের আদেশে অভিযোগ করা হয়েছে, উজমা ও নোরিন ২০২৩ সালের ৯ মে সংঘটিত বিক্ষোভে জড়িত ছিলেন এবং কর্মীদের সরকারি ও জনসম্পদ ক্ষতিগ্রস্ত করতে উৎসাহিত করেছিলেন। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ও জনসভায় আবারও কর্মীদের সংগঠিত করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করছেন বলেও অভিযোগ করা হয়।
আদেশে আরও বলা হয়েছে, তাদের বিরুদ্ধে রেসকোর্স থানার ৯৬/২৩ নম্বর মামলাসহ একাধিক মামলা রয়েছে। পুলিশ যে প্রমাণ উপস্থাপন করেছে, তা পর্যালোচনার পর উজমা ও নোরিনকে আটক রাখার সিদ্ধান্ত নেওয়া হয় বলে আদেশে উল্লেখ করা হয়েছে।
তবে পিটিআই এ ঘটনার ভিন্ন ব্যাখ্যা দিয়েছে। দলের কেন্দ্রীয় তথ্যসচিব শেখ ওয়াকাস আক্রম সোমবার ভোরে সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযোগ করেন, ইমরানের দুই বোনকে তাদের সন্তান এবং আলিমা খানের ছেলেদের সঙ্গে আটক করে একটি সাঁজোয়া গাড়িতে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়েছে।
পিটিআইয়ের আইনজীবী আওয়াইস ইউনুস চৌধুরীও দাবি করেন, ইমরানের তিন বোনকেই আটক করা হয়েছে। দলের পক্ষ থেকে ঘটনাটিকে ক্ষমতার অপব্যবহার, মৌলিক অধিকারের লঙ্ঘন ও রাজনৈতিক নিপীড়ন হিসেবে বর্ণনা করে নিন্দা জানানো হয়েছে।
ইমরানের ছেলে কাসিম খানও সামাজিক যোগাযোগমাধ্যমে উজমা ও নোরিনকে ‘অপহরণ’ করা হয়েছে বলে অভিযোগ করেন। তার দাবি, কর্তৃপক্ষ তার ফুপু ও ফুপাতো ভাইদের বাড়িতে ঢুকে কোনো ব্যাখ্যা ছাড়াই তাদের গাড়িতে তুলে নিয়ে গেছে।
পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গওহর আলী খানও আটকের নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, দেশে নতুন করে সংঘাত নয়, রাজনৈতিক উত্তেজনার অবসান প্রয়োজন। দলের সংসদ সদস্য ও পরিবারের সদস্যদের গ্রেপ্তার পরিস্থিতিকে আরও উত্তপ্ত করতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
এর আগে রোববার আলিমা খানকে একই আইনের আওতায় ৩০ দিনের জন্য আটক বা গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়। ২০ সেপ্টেম্বরের ওই আদেশে আলিমার পাশাপাশি মুহাম্মদ আমির নামে এক ব্যক্তিকেও আটক রাখার নির্দেশ দেন লাহোরের ডিসি।
আলিমাকে আটক করার পর তার বোন নোরিন লাহোরে সংবাদ সম্মেলনে দাবি করেন, শনিবার বাসা থেকে বের হওয়ার পর আলিমাকে তার চালকসহ তুলে নেওয়া হয়। পরে তারা জানতে পারেন, আলিমার গাড়ি একটি থানায় রাখা হয়েছে। পুলিশ সূত্র দ্য ডনকে জানায়, আলিমাকে কোট লাখপত কারাগারে নেওয়া হয়েছে।
ইমরানের তিন বোনকে ঘিরে এই ধারাবাহিক আটকাদেশ এসেছে পিটিআইয়ের ২৭ সেপ্টেম্বরের দেশব্যাপী বিক্ষোভ ও ইসলামাবাদমুখী পদযাত্রার আগে। দলটি ওই কর্মসূচির মাধ্যমে ইমরান খানের মুক্তি এবং সংবিধানের শাসন প্রতিষ্ঠার দাবি জানাচ্ছে। একই সময়ে পাঞ্জাবে পিটিআইয়ের আরও নেতা-কর্মীকে আটক করার খবরও পাওয়া যাচ্ছে।
অসুস্থ যুবদল নেতা রফিকুলের পাশে স্পিকার মেজর হাফিজ, দিলেন চিকিৎসা সহায়তা
নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী, ইস্তাম্বুলে যাত্রাবিরতি
বেকারত্ব দূর করতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় অধিক গুরুত্ব দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির
শিক্ষা ও প্রযুক্তি আদান-প্রদানের মাধ্যমেই বজায় থাকবে বাংলাদেশ-চীন বন্ধুত্ব: শিক্ষামন্ত্রী
বাড়ানোর পরও বাংলাদেশে জ্বালানি তেলের দাম অনেক কম: রিজভী
এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে
বিশ্ববাজারে আরও কমল তেলের দাম, ১১ দিনের মধ্যে সর্বনিম্ন
হাম উপসর্গে প্রাণ গেল আরও ৬ শিশুর
গাজী নজরুলের বিরুদ্ধে এজাহারে যা বলা হয়েছে
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত