অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২১শে সেপ্টেম্বর ২০২৬ | ৬ই আশ্বিন ১৪৩৩


ভোলায় বিএনপির বিভিন্ন সংগঠনের হোন্ডা শোডাউন


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২১শে সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:১৫

remove_red_eye

বাংলার কণ্ঠ প্রতিবেদক :  সরকারের চলমান উন্নয়ন কার্যক্রমকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা এবং নিষিদ্ধ আওয়ামী লীগের নামে সংঘটিত বিভিন্ন নাশকতামূলক ও সন্ত্রাসী কর্মকাণ্ড মোকাবিলা এবং জনগণের জানমালের নিরাপত্তার দাবিতে ভোলায় হোন্ডা শোডাউন করেছে জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।
রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে দেশ ও জনগণের স্বার্থে শান্তিপূর্ণভাবে এ হোন্ডা শোডাউন অনুষ্ঠিত হয়। মিছিলটি শহরের নতুন বাজার চত্বর থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে গিয়ে শেষ হয়।
শোডাউনে জেলা, উপজেলা ও পৌর বিএনপির অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
এ সময় উপস্থিত ছিলেন ভোলা জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের সেলিম, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মুনতাসির আলম চৌধুরী রবিন, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল আল-রাসেল, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন মনির, ওমর ফারুক, বাপ্পি ফিরোজ, হারুন অর রশিদ সুমন, কামাল পাশা, কামাল মোল্লা, স্বপন গোলদার।
এছাড়া ভোলা সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইব্রাহিম খলিল, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অজিউল্লাহ সুমন, সদস্য সচিব মাইনুদ্দিন হাওলাদার, যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান, ভোলা সদর উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল লতিফ টিটু, সদস্য সচিব বিল্লাল হোসেন, পৌর যুবদলের আহ্বায়ক রিয়াদ হোসেন, জেলা ছাত্রদলের নেতা মাসুম বিল্লাহ, বাপ্পি, সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক গিয়াস উদ্দিন, আরিফ পঞ্চায়েত, সদস্য শাওন, ভোলা সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক আরাফাত ইসলাম ইফতি, সদস্য সচিব আব্দুস সামাদ প্রমুখ উপস্থিত ছিলেন।