বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২০শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮
৭
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় কিশোরী ক্লাবের সদস্যদের যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার (এসআরএইচআর), পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি (ওয়াশ) এবং পুষ্টিবিষয়ক সচেতনতা বাড়াতে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) ভোলা সদর উপজেলার ইলিয়াস মিয়া ধনিয়া মাধ্যমিক বিদ্যালয়ে এ ওরিয়েন্টেশনের আয়োজন করা হয়।
‘শিক্ষা সুরক্ষা: গ্রামীণ বাংলাদেশে কমিউনিটিনির্ভর শিক্ষা প্রসার কর্মসূচি’র আওতায় স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও গণসাক্ষরতা অভিযানের সহযোগিতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) এ আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জিজেইউএসের পরিচালক হুমায়ুন কবীর। সভাপতিত্ব করেন ইলিয়াস মিয়া ধনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলাল উদ্দিন।
ওরিয়েন্টেশনে প্রশিক্ষণ পরিচালনা করেন জিজেইউএসের প্যারামেডিক রেবেকুন নাহার ইয়াসমিন ও টিংকু সরকার। সার্বিক সহযোগিতায় ছিলেন প্রকল্প কর্মকর্তা মো. কামরুজ্জামান ও ইসমাইল জবিউল্লাহ।
আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, কিশোরী ক্লাবের সদস্যদের এসআরএইচআর, ব্যক্তিগত পরিচ্ছন্নতা, নিরাপদ পানি ও স্যানিটেশন এবং পুষ্টি বিষয়ে বয়সোপযোগী ও প্রয়োজনীয় তথ্য দেওয়ার লক্ষ্যেই এ ওরিয়েন্টেশনের আয়োজন করা হয়।
আয়োজকেরা জানান, শিক্ষা সুরক্ষা কর্মসূচির মাধ্যমে গ্রামীণ এলাকার কিশোর-কিশোরীদের শিক্ষা ও সচেতনতা বৃদ্ধির পাশাপাশি স্বাস্থ্য, পুষ্টি ও সুরক্ষাসংক্রান্ত প্রয়োজনীয় তথ্যের সঙ্গে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
কিশোরী ক্লাবভিত্তিক এ ধরনের কার্যক্রমের মাধ্যমে এসব বিষয়ে সচেতনতা বাড়ানোর পাশাপাশি নিজেদের স্বাস্থ্য ও সুরক্ষা সম্পর্কে কিশোরীদের ধারণা আরও স্পষ্ট হবে বলে আশা করছেন তারা।
ভোলায় জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা
ভোলায় শিক্ষার্থীদের রক্তদান কর্মসূচি
জাতিসংঘে নতুন সরকারের বার্তা দেবেন তারেক রহমান
মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন
অপ্রতিম হত্যার বিচার সংক্ষিপ্ত সময়ে সম্পন্ন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রী কাল নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন, ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ
অপ্রতিমকে কী কারণে হত্যা, জানাল পুলিশ
২৩ সেপ্টেম্বর কি সরকারি ছুটি? কারা পাবেন, কারা পাবেন না
মশা নিয়ন্ত্রণে ভালো মানের ওষুধ পাওয়া গেছে: স্বাস্থ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত